
বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগিরক শামিমা বেগমকে ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেয়ার জন্য সিরিয়ায় পাঠানোর ব্যবস্থা করেছিল কানাডার এক গোয়েন্দা সদস্য। বুধবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
কানাডার ওই গোয়েন্দা সদস্যের নাম মোহাম্মদ আল রাশিদ। তিনি সম্প্রতি তুরস্ক পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছেন।
রাশিদ ২০১৫ সালে ১৫ বছর বয়সী শামিমা এবং তার বান্ধবী ১৬ বছর বয়সী খাদিজা ও ১৫ বছর বয়সী আমিরা আবাসি ইস্তাম্বুলের একটি বাস স্টেশনে দেখা করেন। সেখান থেকে ওই তিন কিশোরীকে তিনি সিরিয়ায় যাওয়ার ব্যবস্থা করে দেন।
ইসলামিক স্টেটের বিরুদ্ধে কর্মরত বৈশ্বিক গোয়েন্দা সংস্থার এক জন কর্মকর্তা জানিয়েছেন, যাদেরকে সিরিয়ায় আইএসের কাছে রাশিদ পাচার করতো কানাডার গোয়েন্দা সংস্থার কাছে তাদের সম্পর্কে তথ্য সরবরাহ করতো রাশিদ।
শামিমা ও তার বান্ধবীদের সিরিয়ায় পাঠানোর কয়েক দিন পরই তুরস্কে গ্রেপ্তার হন রাশিদ। তিনি কর্তৃপক্ষকে জানিয়েছিলেন, তিন ব্রিটিশ কিশোরী যে পাসপোর্ট ব্যবহার করেছিল তার ছবি তিনি তার কর্মকর্তাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। লন্ডন মেট্রোপলিটন পুলিশ ওই সময় শামিমার খোঁজে চেষ্টা চালিয়ে যাচ্ছিল। অথচ এর আগেই কানাডার কাছে শামিমার সিরিয়ায় যাওয়ার সব তথ্য ছিল।
২০১৫ সালে সিরিয়ায় যাওয়ার পর সেখানে এক ব্রিটিশ আইএস যোদ্ধার সঙ্গে তার বিয়ে দেওয়া হয়। পরবর্তীতে ওই যোদ্ধা পশ্চিমাদের হামলায় নিহত হয়। বর্তমানে উত্তর সিরিয়ার ক্যাম্প রোজ শরণার্থী শিবিরে অবস্থান করছেন শামিমা। শামিমার পরিবার তাকে ব্রিটেনে ফিরিয়ে আনার আবেদন করলেও ব্রিটিশ সরকার সেই আবেদন প্রত্যাখ্যান করেছে এবং শামিমার নাগরিকত্ব বাতিল করেছে।
- ১প্রাণিজ ও কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী মালয়েশিয়া
- ২বাংলাদেশে খাদ্য, এআই ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব
- ৩ফার্মগেটে ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় যোগ দিলেন তারেক রহমান
- ৪সরিষাবাড়ীতে নিরপরাধ কিশোরকে মারধর করে চোর বানিয়ে ভিডিও প্রচার
- ৫রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে দুদকে তলব
- ৬দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র
- ৭যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দেয়
- ৮ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৯জবিতে ছাত্রদল শিবির সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন
- ১০সবার মত নিয়ে ‘গ্রহণযোগ্য’ সংবিধান সংশোধনী চায় বিশেষ কমিটি
- ১অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ২প্রধানমন্ত্রী ভারত যাবেন কিনা সময়ই বলে দেবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৪চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৫বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৬রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৭কমিউনিটি ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন ইমতিয়াজ উদ্দিন
- ৮গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ৯জুলাইয়ে রপ্তানি আয় কমে ৪.৭২ বিলিয়ন ডলার
- ১০নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ





পাঠকের মতামত