
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ১২ কোটি টাকা মূল্যের ৭০টি স্বর্ণের বার জব্দ করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কাতারের দোহা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে ওই স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।
ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদে কাতারের দোহা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩২৬ ফ্লাইটে রামেজিং করা হয়। পরবর্তীতে রামেজিং অভিযানে বিমানের সামনের কার্গো হোল্ড থেকে কাপড়ের ভেতরে কালো স্কচটেপে বিশেষভাবে মুড়িয়ে রাখা ৮ কেজি ১২০ গ্রাম ওজনের ৭০টি স্বর্ণের বার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে স্বর্ণ চোরাচালানের ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ঢাকা কাস্টমস হাউসের কমিশনার মুহম্মদ জাকির হোসেনের সার্বিক নির্দেশনা ও বিমানবন্দর ইনচার্জ জায়েন্ট কমিশনার নাজমুন নাহার কায়সারের তত্ত্বাবধানে সহকারী কমিশনার এস এম সরাফত হোসেনের নেতৃত্বে চৌকস একটি কাস্টমস টিম ওই রামেজিং অভিযানটি পরিচালনা করে। জব্দ করা স্বর্ণগুলোর বিষয়ে কাস্টমস আইন, ২০২৩ ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্বর্ণের বার জব্দের বিষয়টি নিশ্চিত করে ঢাকা কাস্টমস হাউসের কমিশনার মুহম্মদ জাকির হোসেন বলেন, বাংলাদেশ কাস্টমস দেশীয় অর্থনীতিকে নিরাপদ রাখতে, বৈদেশিক মুদ্রা পাচার এবং চোরাচালান রোধে সর্বদা সচেষ্ট। ভবিষ্যতেও কাস্টমস দক্ষতার সঙ্গে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
এম জি
- ১বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী
- ২রাষ্ট্রপতির ফোনালাপের বিষয়টি এখনো জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়
- ৩বিদেশি শিক্ষার্থী আকর্ষণে জাতীয় নীতিমালা করতে হবে : শিক্ষামন্ত্রী
- ৪ময়মনসিংহে পৃথক স্থান থেকে যুবকের মাথা ও মাটিচাপা দেহ উদ্ধার
- ৫এক বছরের মধ্যে জুলাই গণহত্যার তদন্ত শেষের আশা চিফ প্রসিকিউটরের
- ৬সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী
- ৭বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার
- ৮আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাথে হজ এজেন্সি প্রতিনিধিদের মতবিনিময় সভা
- ৯পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
- ১০রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৩পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৪মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৫কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৬ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৭UCB Price Sensitive Information
- ৮চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৯স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ১০স্থানীয় সরকার নির্বাচনের তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে





পাঠকের মতামত