
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন খাবারের হোটেলগুলো তালাবদ্ধের পর কুবি প্রক্টরের সমঝোতায় নতুন মূল্য তালিকা নির্ধারণ করা হয়েছে। তবে নতুন মূল্যতালিকা শুধু কুবি শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে।
সোমবার (১৫ জানুয়ারি) দুপুর ২ টার দিকে শিক্ষার্থীরা হোটেলগুলো তালাবদ্ধ করে। পরবর্তীতে বিকাল ৫ টার দিকে উভয়পক্ষের আলোচনার ভিত্তিতে নতুন মূল্য তালিকা নির্ধারিত হওয়ার পরে হোটেলগুলোর তালা খুলে দেওয়া হয়। নতুন মূল্যতালিকার ব্যাপারে শিক্ষার্থীরা এবং দোকান মালিক উভয়ই সন্তুষ্টি প্রকাশ করে।
নতুন মূল্য তালিকা অনুসারে, দুই পিছ গরুর গোশত ৫৫ টাকা, চার পিছ গরুর গোশত ১০০ টাকা, ব্রয়লার মুরগী এক পিছ ৪৫ টাকা, কক মুরগী ৪ পিছ ১০০ টাকা, ডাল ৫ টাকা, ভাতের সাথে সবজি ২০ টাকা, মাছ ভর্তা ২০ টাকা, আলু ভর্তা ১০ টাকা, শুটকি ভর্তা ১৫ টাকা, পরোটা ১০ টাকা, ডিমের সাথে ডাল ২০ টাকা, তেহেরী ৪৫ টাকা, সিংগারা-সমুচা ৮ টাকা, ভাত ১০ টাকা, মুরগী মাসালা ৫০ টাকা, রুই মাছ ৭০ টাকা, তেলাপিয়া ৪৫ টাকা, পাবদা ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের শিক্ষার্থী এম এইচ সাকিব বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যারের হস্তক্ষেপে আমরা নতুন মূল্য তালিকা পেয়েছি। এই মূল্য তালিকা আমাদের মতামত নিয়েই তৈরি করা হয়েছে। এই তালিকা অবশ্যই বাস্তবায়ন করতে হবে।
এই বিষয়ে মামা হোটেলের মালিক বলেন, প্রক্টর স্যার আমাদেরকে নিয়ে সিদ্ধান্ত নিয়ে, যে দাম নির্ধারণ করা হয়েছে এইটাতে আমরা সন্তুষ্ট।
সার্বিক বিষয়ে প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, আমরা শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে যে বাইরের হোটেল-রেস্টুরেন্ট আছে তাদের মালিকপক্ষের সাথে কথা বলেছি৷ তারা শুধু শিক্ষার্থীদের জন্যই বেশ কিছু খাবারের দাম কমিয়েছে৷ আশা করি দ্রুত তারা সুষ্ঠুভাবে এটা বাস্তবায়ন করবে৷
এম জি
- ১‘নগদ’ বিক্রির গুজব ভিত্তিহীন: আইসিটি মন্ত্রী
- ২১.৫ বিলিয়ন ডলারে ২১ বোয়িং কিনছে ইউএস-বাংলা, বিশ্ববাজারে বড় লক্ষ্য
- ৩বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নিতে ব্রুনাইকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অনুরোধ
- ৪কারখানা চালাতে সিএনজি স্টেশন থেকে গ্যাস চায় বিজিএমইএ ও বিকেএমইএ
- ৫হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- ৬সোনালী ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে চুক্তি
- ৭সমন্বিত উদ্যোগ ছাড়া নদী-খাল রক্ষা সম্ভব নয়: পানিসম্পদমন্ত্রী
- ৮ইফতেখার আহমেদ শামীমের বেস্টসেলিং উপন্যাস ‘মৃত্যুটা ভীষণ প্রয়োজন’-এর তৃতীয় সংস্করণ প্রকাশ
- ৯হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ১০ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ২প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৩কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে ইউসিবি ইনভেস্টমেন্টের চুক্তি
- ৪২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৫পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৬উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ৭চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ৮হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৯শেখ হাসিনার লাশও বাংলাদেশের মাটি গ্রহণ করবে না: জবি প্রক্টর
- ১০বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত





পাঠকের মতামত