প্রকাশিত: জুলাই ১৫, ২০২৪ ৭:৪৯ পিএম

সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে অবরোধ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।

সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় ববি গেট সংলগ্ন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এর আগে ববির গ্রাউন্ড ফ্লোরে শিক্ষার্থীরা সংগঠিত হতে থাকেন।

এরপর মহাসড়কে অবস্থান নেন তারা। এ কারণে মহাসড়কে দুই পাশে শতশত যানবাহন আটকে যাত্রীদের চরম ভোগান্তি হয়।

শিক্ষার্থীরা বলেন, চাইলাম অধিকার হইলাম রাজাকার। প্রধানমন্ত্রী আমাদের রাজাকারের বাচ্চা বলতে পারেন না। এটা তার মুখে মানায় না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

এ ব্যাপারে বৈষম্যমূলক কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়ক কমিটির সদস্য সুজয় শুভ জানান, আমাদের যৌক্তিক দাবি আদায়ে শত বাঁধা উপেক্ষা করে হলেও মাঠে থাকবো। যতদিন পর্যন্ত সরকার আমাদের দাবি মেনে না নেবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান মুকুল বলেন, শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবিতে মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে। তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

খুলনাঞ্চলের ১৬ সড়ক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রস্তাব

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক মহাসড়ক খুলনা অঞ্চলের যোগাযোগ অবকাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে ১৬টি গুরুত্বপূর্ণ ...

মোড়লগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ...

স্ক্যাভেটর দিয়ে দিনের আলোয় পাহাড় কেটে মাটি সংগ্রহের অভিযোগ

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবস্থিত এমএমবি ব্রিকফিল্ডের বিরুদ্ধে প্রকাশ্যে পাহাড় কেটে মাটি সংগ্রহের গুরুতর ...