
শিগগিরই পুঁজিবাজারে ঘুরে দাঁড়াবে বলে প্রত্যাশা মার্চেন্ট ব্যাংকার্সদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ)।
বুধবার (১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক রিয়াদ মতিন।
এতে বলা হয়, মঙ্গলবার বিএমবিএর ১৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
বিএমবিএ প্রেসিডেন্ট ছায়েদুর রহমানের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রিয়াদ মতিন। সভায় সদস্যরা পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা এবং আশা করছেন খুব শিগগিরই পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে।
বিএমবিএর সভাপতি ছায়েদুর রহমান বলেন, অ্যাসোসিয়েশন সবসময় পুঁজিবাজারের স্বার্থের প্রচার ও সুরক্ষার জন্য হাতে হাত মিলিয়ে কাজ করে। তিনি মার্চেন্ট ব্যাংকারদের ব্যবসার পরিসর সম্প্রসারণের জন্য পুঁজিবাজারে নতুন পণ্য বিকাশের ওপর জোর দেন। এছাড়াও আগামী দিনে একটি প্রাণবন্ত বাজারের জন্য সব সদস্য ও স্টেকহোল্ডারদের সহযোগিতা কামনা করেছেন।
এসময় বিএমবিএর প্রথম সহ-সভাপতি মাজেদা খাতুন, মনিরুজ্জামান, সিএফএ, দ্বিতীয় সহ-সভাপতি, মোহাম্মদ আব্দুর রহিম, এফসিএ, কোষাধ্যক্ষ ও কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য এবং সমিতির সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ছাড়াও সভায় ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের জন্য সমিতির বার্ষিক প্রতিবেদন এবং নিরীক্ষিত আর্থিক বিবরণী গৃহীত হয়, বিবেচনা করা হয় এবং সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
- ১পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি
- ২দরপত্র ছাড়া আরও ১৪ কার্গো এলএনজি কিনছে সরকার
- ৩মির্জা ফখরুলের কান্নাভেজা বিদায়, চাইলেন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট
- ৪জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর
- ৫জবিতে ‘ফিরে দেখা ছাত্র জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থান ২০২৪’ শীর্ষক সেমিনার
- ৬বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিল্পীসত্তা বিকাশে পূবালী ব্যাংকের চিত্রাঙ্কন উদ্যোগ
- ৭পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
- ৮শরীয়তপুরে বিনা খরচে কর্মসংস্থানের সুযোগ
- ৯হজ্জ সেবার মানোন্নয়নে এজেন্সিগুলোর সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের মতবিনিময়
- ১০বাগেরহাটে ফলতিতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
- ১চরফ্যাশন টি বি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও জনবল সংকটে পাঠদান ব্যাহত
- ২চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ৩স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
- ৪তিন জেলার ডিসি প্রত্যাহার করে প্রজ্ঞাপন
- ৫বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘির কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার
- ৬যবিপ্রবিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড অ্যাক্রেডিটেশন: নলেজ শেয়ারিং অ্যান্ড প্যানেল ডিসকাশন’ শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত
- ৭একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
- ৮জুনে ইসলামী ধারার ব্যাংকগুলোর আমানতে বড় ধস
- ৯মিষ্টিতে পোকা ও অতিরিক্ত সেবামূল্য: চাঁদপুরে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
- ১০বাইউস্টের ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত





পাঠকের মতামত