
দেশে অন্তর্মুখী রেমিট্যান্স বা বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে বড় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বিশ্বব্যাপী (গ্লোবাল) কার্যক্রম পরিচালনাকারী দেশীয় শিপিং কোম্পানি এবং এয়ারলাইন্সগুলো তাদের বৈদেশিক মুদ্রা (এফসি) অ্যাকাউন্টের জমা অর্থের ওপর সুদ বা মুনাফা পাবে।
রোববার (২৪ মে) বাংলাদেশ ব্যাংকের জারি করা এক সার্কুলারে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে এই নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশি শিপিং কোম্পানি এবং এয়ারলাইন্সসমূহের বিশ্বব্যাপী কার্যক্রম থেকে ক্রমবর্ধমান আয় বিবেচনা করে এবং তাদের মাধ্যমে দেশে রেমিট্যান্স প্রবাহকে উৎসাহিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, এসব কোম্পানির বৈদেশিক মুদ্রা অ্যাকাউন্টের স্থিতি বা ব্যালেন্স সংশ্লিষ্ট এডি ব্যাংকগুলোতে অনুমোদিত বৈদেশিক মুদ্রায় ‘সুদ/মুনাফা বহনকারী নবায়নযোগ্য বৈদেশিক মুদ্রা মেয়াদী আমানত’(এফসি টার্ম ডিপোজিট) হিসেবে রাখা যাবে। সাধারণ ব্যাংকিং নীতিমালা অনুযায়ী এই ধরনের মেয়াদী আমানতের সময়সীমা নির্ধারিত হবে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রার বিপরীতে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এই আমানতের ওপর সুদ বা মুনাফার হার নির্ধারণ করা যাবে। তবে অর্জিত এই সুদ বা মুনাফা সরাসরি বৈদেশিক মুদ্রায় নেওয়া যাবে না; এটি ‘স্পট রেট’ অনুযায়ী স্থানীয় মুদ্রা অর্থাৎ বাংলাদেশি টাকায় পরিশোধ করতে হবে।
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের ১০ এপ্রিল জারিকৃত ‘এসপিএ সার্কুলার নং-০২’ অনুযায়ী, গ্লোবাল কার্যক্রম চালানো দেশীয় শিপিং ও এয়ারলাইন্সগুলোর এফসি অ্যাকাউন্ট খোলার সুযোগ থাকলেও তাতে কোনো সুদের সুবিধা ছিল না। আগের সার্কুলারের অন্যান্য প্রাসঙ্গিক নির্দেশনাবলী অপরিবর্তিত থাকবে উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক সব অনুমোদিত ডিলার ব্যাংককে এই নির্দেশনা অবিলম্বে তাদের সংশ্লিষ্ট গ্রাহকদের জানাতে বলেছে।
বিএইচ
- ১ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে
- ২হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ৩পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৪কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৫জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৬রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ৭মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ৮পুঁজিবাজারে বিনিয়োগকারীর নিরাপত্তা কোথায়?
- ৯সাতক্ষীরা সীমান্তে প্রায় পঁচিশ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ
- ১০বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৪প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৫ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৬যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৭নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৮ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৯চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ১০কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন





পাঠকের মতামত