
শীতকালে কোষ্ঠাকাঠিন্যের সমস্যা খুবই সাধারণ। সারা বছর যারা সুস্থ থাকেন, তারাও অনেকে শীতকালে এক বার হলেও কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন। এর অন্যতম কারণ হল কম পানি খাওয়া। আর, খুব বেশি তেল-মশলা খাওয়ার কারণেও কোষ্ঠকাঠিন্য হয়।
কোন কোন খাবার শীতকালে বেশি খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়
অ্যালকোহল
কোষ্ঠকাঠিন্যের সম্ভাব্য কারণ অ্যালকোহল হতে পারে। কারণ অত্যধিক অ্যালকোহল সেবনের ফলে প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে প্রচুর তরল বেরিয়ে যায়। যার ফলে ডিহাইড্রেশন হয়।
কাঁচা কলা
কলা হজমের জন্য খুব ভালো হলেও, কাঁচা কলা খেলে কোষ্ঠকাঠিন্য হতে পারে। পাকা কলায় উচ্চ মাত্রায় ফাইবার থাকে, যা কোষ্ঠকাঠিন্য সারাতে সাহায্য করে। অন্যদিকে, অপরিপক্ক বা কাঁচা কলায় প্রচুর পরিমাণে স্টার্চ থাকে, যা হজম করা বেশ কঠিন। ফলে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়।
ফ্রায়েড ফুড
ভাজা বা ফাস্ট ফুড বেশি খেলেও কোষ্ঠকাঠিন্য হওয়ার ঝুঁকি বাড়ে। কারণ এই খাবারগুলোতে ফ্যাট বেশি এবং ফাইবার কম থাকে। এর ফলে হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়।
দুগ্ধজাত পণ্য বা দুধ
দুগ্ধজাত পণ্যের কারণেও অনেকে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন। গরুর দুধে পাওয়া প্রোটিনের প্রতি সেনসিটিভিটির কারণে ছোট বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য হওয়ার আশঙ্কা বেশি থাকে।
প্রক্রিয়াজাত শস্য
উচ্চ ফাইবারযুক্ত খাবার হজমের জন্য দুর্দান্ত। কিন্তু সাদা রুটি এবং সাদা ভাতের মতো উচ্চ প্রক্রিয়াজাত শস্যে ফাইবারের অভাব থাকে, যা কোষ্ঠকাঠিন্যের অন্যতম কারণ।
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা
- ২ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে: বাণিজ্যমন্ত্রী
- ৫দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৪৭ কোটি টাকার
- ৭মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৮দর পতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
- ৯নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ১০শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ১শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ২লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৩সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৫সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৬সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৭ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮‘অর্ডার অব অস্ট্রেলিয়া মেডেল’ পাওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা
- ৯কারখানা চালাতে সিএনজি স্টেশন থেকে গ্যাস চায় বিজিএমইএ ও বিকেএমইএ
- ১০গ্যাস সংকটসহ শিল্প খাতের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর





পাঠকের মতামত