
বিজয়ের মাস ডিসেম্বরে শেরপুরের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট(এটিআই)এর শিক্ষক ও শিক্ষার্থীরা জাতীয় পতাকার আদলে লাল সবুজে সাজিয়েছে ফসলের মাঠ।
তারা সবজি দিয়ে ফসলের মাঠে জাতীয় পতাকার আদলে চিত্রকল্প ফুটিয়ে তুলে আলোড়ন সৃষ্টি করেছেন। এতে ব্যবহার করেছেন লাল শাক ও পালং শাক। তাদের ওই অসাধারণ চিত্রকর্ম দেখতে ভিড় করছেন জেলার বিভিন্ন স্তরের মানুষ। তারা শস্যক্ষেতে জাতীয় পতাকা তৈরি করে দেশের প্রতি দেখিয়েছেন অকৃত্রিম ভালোবাসা।
জানা যায়, শেরপুরের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষকদের সহযোগিতা ও উৎসাহে শিক্ষার্থীরা ওই চিত্রকর্মটি বানাতে সফল হয়েছে। সবজি দিয়ে তৈরি করা লাল বৃত্তে রয়েছে লাল শাক ও সবুজ বৃত্তে রয়েছে পালং শাক।
শিক্ষার্থীরা জানিয়েছেন, সামনের দিনগুলোতে তারা বঙ্গবন্ধুর ছবি, স্মৃতিসৌধসহ আরো একটি বড় করে বঙ্গবন্ধুর ছবি আঁকবেন।
এক শিক্ষার্থী জানান, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা। সেই চিন্তা মাথায় রেখেই এ বিজয়ের মাসে আমরা সবজি ক্ষেতে জাতীয় পতাকা বানাতে সক্ষম হয়েছি। সামনের দিনগুলোতেও আমাদের এসব কার্যক্রম অব্যাহত থাকবে।
এ ব্যাপারে শেরপুরের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল আজম খান বলেন, আমাদের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ৪ বছর মেয়াদী যে কৃষি ডিপ্লোমা তাতে তাত্ত্বিকভাবে বিভিন্ন কাজ শেখানো হয়। তাছাড়া হাতে কলমে শিখানোর জন্যই এ মাঠ। এ মাঠে প্রত্যেক ছাত্রের জন্য আলাদা আলাদা প্লট আছে, তারা সেখানে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে থাকে।
তিনি আরও বলেন, বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে আমরা শিক্ষার্থীদের একটা অ্যাসাইনমেন্ট দেই যে, সবজি দিয়ে জাতীয় পতাকা বানাতে হবে। এতে তারা সফল হয়।
- ১মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ২ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৩লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ৪স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৫পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৬পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৭বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৮সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৯‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ১০মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ১এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ২একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৩ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৪এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৫মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৬শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৭সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৮স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ৯অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ১০আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?





পাঠকের মতামত