
শেরপুর সদর উপজেলার ৬নং পাকুড়িয়া ইউনিয়নের খামারপাড়া গ্রামে জনৈক মজিবুর ড্রাইভারের বাড়ির সম্মুখে স্থাপিত নৌকা প্রতীকের নির্বাচনী কেন্দ্রের বেশকিছু পোস্টার ২৫ ডিসেম্বর সোমবার রাত আড়াইটার দিকে পুড়িয়ে দিয়েছে অজ্ঞাতনামা দুবৃর্ত্তরা।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেরপুর সদর-১ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিকের নৌকা প্রতীকের ৬নং পাকুড়িয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী কেন্দ্র খোলা হয়। এসব কেন্দ্রের মধ্যে খামারপাড়া গ্রামে মজিবর ড্রাইভারের বাড়ির সম্মুখে একটি কেন্দ্রের লাগানো পোস্টারের মধ্যে বেশকিছু পোস্টার ও প্যান্ডেলের একটি কাপড় সোমবার সকালে পোড়ানো অবস্থায় পাওয়া যায়।
এদিকে ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ৬নং পাকুড়িয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো: শরিফ আহাম্মেদ শুভ বলেন, রাত ২টা পর্যন্ত কেন্দ্রে লাগানো পোস্টার গুলো অক্ষত ছিল। সোমবার ভোর সকালে পোস্টার ও প্যান্ডেলের একটি কাপড় ভূস্মিভুত অবস্থা পাওয়া যায় ওই কেন্দ্রে। এছাড়াও এলাকাবাসী বলছে পোস্টার গুলো অজ্ঞাতনামা দুবৃর্ত্তরা পুড়িয়েছে।
এঘটনার খবর পেয়ে শেরপুর জেলা পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: এমদাদুল হক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সেই সাথে ভূষ্মিভূত হওয়া পোস্টারের অংশ বিশেষ জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
অপরদিকে পুলিশ ধারণা করছেন পোস্টার গুলো কোন দুর্ঘটনায় পুড়ে যেতে পারে এবং গুরুত্ব সহকারে তা দেখা হচ্ছে।
- ১শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ২মহেশখালীতে কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক
- ৩দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার
- ৪দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৬কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৭বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৮এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৯কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ১০কুড়িগ্রামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা
- ১কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ২জুলাই আন্দোলনে নবীনগরের ছয় শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
- ৩দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৪কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৫চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৬কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাই পণ্যসহ আটক ৩
- ৭তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৮পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি শিল্পায়নে যাচ্ছে না পুঁজি
- ৯এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ১০সাজিদ হত্যার একবছর: রহস্য উন্মোচন ও দ্রুত বিচারের দাবিতে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ





পাঠকের মতামত