
২০২৬ বিশ্বকাপে নিজেদের জায়গা পোক্ত করতে চিলির বিপক্ষে ম্যাচে জিততেই হতো ব্রাজিলকে। শেষ পর্যন্ত প্রত্যাশিত জয়টি পেয়েছে ব্রাজিল। তবে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের শেষ সময় পর্যন্ত।
ম্যাচ যখন ১-১ সমতায় শেষ হওয়ার পথে, তখন দুর্দান্ত এক গোল করেন ব্রাজিলের লুইস হেনরিকে। ৮৯ মিনিটের এই গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় ব্রাজিলের।
চিলির বিপক্ষে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে অনেকটা নিরাপদ স্থানে চলে গেছে ব্রাজিল। ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে ব্রাজিলিয়ানরা।
শুক্রবার চিলির সান্তিয়াগোতে ভালো শুরু করতে পারেনি ব্রাজিল। মাত্র ২ মিনিটে গোল হজম করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। চিলির হয়ে গোল করেন এডিয়ার্দো ভারগাস। প্রথমার্ধের ইনজুরি সময়ে (৪৫+১ মিনিটে) এই গোল শোধ করে ব্রাজিল। ম্যানচেস্টার সিটির উইঙ্গার সাভিনহোর অ্যাসিস্টে গোলটি করেন ইগর জেসুস।
ব্রাজিলের জার্সিতে ইগরের এটিই প্রথম ম্যাচ। অভিষেক ম্যাচ সমতাসূচক গোলের মাধ্যমে রাঙালেন বোতাফোগোয় খেলা এই ফুটবলার।
দ্বিতীয়ার্ধে কিছুতেই কিছু হচ্ছিল না। জাল খুঁজে পাচ্ছিল না কোনো দল। অবশেষে অচলাবস্থা ভাঙেন হেনরিকে। ৮৯ মিনিটে ডি-বক্সের ভেতর থেকে দুর্দান্ত এক গোল করেন তিনি (২-১)। ব্রাজিলের জার্সিতে তৃতীয় ম্যাচে প্রথম গোল করলেন ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।
জয় পেলেও ব্রাজিলের খেলা দেখে হতাশ ভক্তরা। সেলেসাওদের কাছে যে ছন্দময় ফুটবল আশা করে ভক্তরা, তার ছিটেফোটাও ছিল না আজকের ম্যাচে। দলের এমন অবস্থা দেখে অনেকে সমালোচনা করেছেন কোচ দরিভাল জুনিয়রের।
ইনজুরির কারণে আজ ব্রাজিল দলে ছিলেন না ভিনিসিয়ুস জুনিয়র।
- ১কবি নজরুল কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ২সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৩দাখিলে এবার পাসের হার ৫৫.৫৯ শতাংশ
- ৪এসএসসিতে এবার জিপিএ-৫ পেলো ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন
- ৫এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
- ৬৩ কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- ৭নবীনগরে আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
- ৮মগবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িতে লরির ধাক্কায় নিহত ২
- ৯সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত
- ১০এসএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৩প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৪সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
- ৫রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
- ৬আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার, মোট ১২ কোটি ৮৬ লাখ
- ৭জবির ভর্তি আবেদন শুরু ১৫ নভেম্বর, পরীক্ষা জানুয়ারিতে
- ৮কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী
- ৯হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১০জমিতে সেচ বন্ধ, ভোগান্তিতে শতাধিক কৃষক





পাঠকের মতামত