
কয়েকদিনের টানা শৈত্যপ্রবাহ ও প্রচণ্ড শীতের কারণে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় কমেছে পর্যটকের উপস্থিতি।হোটেল-মোটেলে কমসংখ্যক কক্ষ ভাড়া হচ্ছে।
খাবার হোটেল, রেস্টুরেন্ট ও দোকানপাটে নেই ক্রেতার চাপ। অনেকটাই বেকার সময় কাটাচ্ছেন ব্যবসায়ীরা।
পর্যটন সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন বছরের শুরু থেকেই পর্যটক কমতে শুরু করেছে। প্রচণ্ড শীতে মানুষ প্রয়োজন ছাড়া তেমন ঘরের বাইরে বের হচ্ছে না। ফলে কমেছে পর্যটকের সংখ্যা।
এদিকে এমন পরিস্থিতিতে পর্যটকদের টানতে বিভিন্ন হোটেল মোটেলে চলছে লোভনীয় সব অফার। সরকারি অফিস খোলার দিন রোববার থেকে বুধবার পর্যন্ত কক্ষ ভাড়ায় সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড়ের অফার ছিল।
ট্যুর অপারেটর ও গাইড বাচ্চু মিয়া বলেন, শীতের জন্য পর্যটক উপস্থিতি কম। তবে সরকারি ছুটির দিনে পর্যটক বাড়লেও এ সপ্তাহে শীতের কারণে তেমন পর্যটক নেই। তবে পর্যটকদের সৃষ্টি আকর্ষণে সল্প মূল্যে আকর্ষণীয় ট্যুর প্যাকেজ আছে। সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে কোনো কোনো হোটেল-রিসোর্ট।
পটুয়াখালী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রাহাত হোসেন বলেন, গত কয়েকদিন ধরে তাপমাত্রা ১২.২ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৪.০০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এর মধ্যে হিমেল হাওয়া বয়ে চলায় অনেকটা বেশি শীত অনুভূত হচ্ছে। আরও দুই/তিনদিন শৈত্যপ্রবাহ থাকতে পারে।
তবে, আবহাওয়া স্বাভাবিক হলে আবার কুয়াকাটায় রেকর্ড সংখ্যক পর্যটক আসবেন, এমন প্রত্যাশা করছেন পর্যটন সংশ্লিষ্টরা।
- ১চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ২আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার
- ৩ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে
- ৪হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ৫পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৬কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৭জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৮রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ৯মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ১০পুঁজিবাজারে বিনিয়োগকারীর নিরাপত্তা কোথায়?
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৪রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৭যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৮ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৯চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ১০কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন





পাঠকের মতামত