
ঝিনাইদহের শৈলকুপায় কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলার দুধসর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান, শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান। এছাড়াও কৃষি বিভাগের কর্মকর্তা, মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শৈলকুপা উপজেলার ভাটই কৃষি ব্লকের আওতাধীন দুধসর ইউনিয়নের ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ভাটই, কুলচারা, ত্রিপুরাকান্দি ও মলমলী গ্রামের প্রায় ২ হাজার ৫০০ কৃষকের মাঝে পর্যায়ক্রমে কৃষক কার্ড বিতরণ করা হবে।
বক্তারা বলেন, কৃষক কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকদের একটি সমন্বিত তথ্যভাণ্ডার তৈরি হবে। এতে কৃষকদের সরকারি প্রণোদনা, কৃষি উপকরণ, ভর্তুকি এবং বিভিন্ন কৃষি সেবা দ্রুত ও স্বচ্ছভাবে পৌঁছে দেওয়া সহজ হবে। এজন্য নিবন্ধনের সময় সঠিক তথ্য প্রদান এবং প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে জমা দেওয়ার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানানো হয়।
সভা শেষে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম বাস্তবায়নে মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
টিআর
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন
- ১০মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন





পাঠকের মতামত