
গাজীপুরের শ্রীপুরে মানবসেবার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে মা-বাবার সেবা কেন্দ্রের উদ্যোগে দিনব্যাপী “চক্ষু ক্যাম্প” অনুষ্ঠিত হয়েছে। চক্ষু ক্যাম্পে ইসলামিয়া চক্ষু হাসপাতালের দুইজন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক চোখ ফুলে যাওয়া, লাল হওয়া, চুলকানি, চোখ বাঁকা, চোখ দিয়ে পানি পড়া, নেত্রনালী বন্ধ, ঝাপসা দেখাসহ চোখের বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেন।
সোমবার (৫ জানুয়ারী) শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়াসাঙ্গুন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেড় হাজার অসহায় ও দরিদ্র মানুষকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়।
বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান ক্যাম্পে ময়মনসিংহের ভালুকা, গফরগাঁও, জেলার কাপাসিয়া ও শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকার গরীব দুঃস্থসহ সর্বস্তরের মানুষ প্রয়োজন অনুযায়ী ফ্রি চিকিৎসা সুবিধা গ্রহণ করেন।
পাশের কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের সরেষপুর গ্রামের মহেষ রবি দাস বলেন, আমাদের গ্রামে উন্নতমানের চক্ষু চিকিৎসা সেবা নেই। চিকিৎসার জন্য জেলা শহরে যেতে হয়। সেখানে ভোগান্তিও পোহাতে হয়। টাকা ছাড়া এখানে ভালো সেবা পেয়েছি। চাই এই উদ্যোগ সবসময় চলমান থাকুক, যাতে আমাদের মতো দরিদ্র রোগীরা উপকৃত হতে পারে।
চিকিৎসা নিতে আসা আমেনা বেগম (৪৫) বলেন, চোখে সমস্যা ছিল, কিন্তু টাকা না থাকায় চিকিৎসা করাতে পারিনি। আজ ফ্রি ক্যাম্পে এসে ডাক্তার দেখালাম, অপারেশনের সুযোগও পেলাম। আল্লাহ যেন তাদের ভালো রাখেন। এমন উদ্যোগ গরিবদের জন্য আশীর্বাদ। তারা চান ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকুক এ প্রত্যাশা তার।
নান্দীয়াসাঙ্গুন গ্রামের রাশিদা বেগম (৬০) বলেন, চোখের ছানির সমস্যা ছিল। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন ইসলামী চক্ষু হাসপাতালে যাওয়ার জন্য। সেখানে গেলে তারা বিনামূল্যে সানির অপারেশন এবং থাকা, খাওয়া-দাওয়াসহ সকল চিকিৎসা দেওয়া হবে।
চক্ষু ক্যাম্পের কার্যক্রম দেখতে আসা সুজলা রানী বলেন, আমার স্বামী দিলীপ চন্দ্র বর্মনের চোখে ছানি পড়ে নার্ভ বন্ধ হয়ে গিয়েছিল। পরে সম্পূর্ণ ফ্রি’তে ইসলামী হাসপাতালে নিউরো সার্জনের চিকিৎসায় এখন সুস্থ আছেন।
নান্দীয়াসাঙ্গুন গ্রামের অশীতিপর বৃদ্ধ নূর মোহাম্মদ বলেন, চোখ দিয়ে পানি পড়তো। পমাস খানেক আগে এখান থেকে ফ্রি চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হয়েছেন। পাশের ঢালিবাড়ি মসজিদের ইমাম আতাউর রহমান ( ৪২) চোখে কম দেখতেন। তিনিও এখান থেকে ফ্রি চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।
ইসলামিয়া চক্ষু হাসপাতালের চিকিৎসক নজরুল ইসলাম ও শুক্লা সাহা বলেন, ছানিজনিত কারণে যে সকল রোগী দৃষ্টিশক্তি হারিয়েছেন, তাদের চোখের ছানি অপারেশন এবং (আইএলও) লেন্স স্থাপনের লক্ষ্যে ছানি রোগী শনাক্তকরণ করা হয়। রোগী শনাক্তকরণের ক্ষেত্রে বিনামূল্যে রোগীর চোখের প্রেসার, শরীরের রক্ত চাপ, ডায়াবেটিস ইত্যাদি প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে দুই’শ রোগীকে ছানি অপারেশনের জন্য চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।
মা-বাবার সেবা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সুফী মো: নজরুল ইসলাম খসরু ভূঁইয়া জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই তাঁর এ উদ্যোগ অব্যাহত থাকবে। বহু মানুষ চোখের নানা ধরনের দৃষ্টি সমস্যায় ভুগছেন। অনেকেই অর্থাভাবে চিকিৎসা নিতে পারছেন না। নিয়মিত চক্ষু সেবা প্রদানের মাধ্যমে এলাকার দরিদ্র, বৃদ্ধ ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী উপকৃত হবে। দরিদ্র ও অসহায় রোগীদের জন্য বিনামূল্যে থাকা, খাওয়া পরীক্ষা-নিরীক্ষাসহ ইসলামিয়া চক্ষু হাসপাতালে ছানি অপারেশনের ব্যবস্থাও করা হয়েছে। সব শ্রেণির মানুষের এ আয়োজনে স্বতঃষ্ফুর্ত অংশগ্রহণ আমাকে অনুপ্রাণিত করে। আগামীতে এ ধরনের কার্যক্রম আরো বড় পরিসরে অনুষ্ঠিত হবে।
তিনি আরো জানান, ইসলামিয়া চক্ষু হাসপাতালের দুইজন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের সমন্বয়ে ৮ জনের মেডিকেল টিম চক্ষু রোগীদের চিকিৎসা প্রদান ও ছানি রোগীদের বাছাই করেন। বাছাই করা রোগীদের পর্যায়ক্রমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হবে।
বিএইচ
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন





পাঠকের মতামত