
অস্বাভাবিক হারে ডিমের দাম কমে যাওয়ায় মহাসড়কে ডিম ভেঙে প্রতিবাদ জানিয়েছেন পোলট্রি খামারিরা। এসময় তারা বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেট ভাঙারও দাবি তোলেন। মুরগির বাচ্চা, খাবার ও ওষুধের দাম কমানোর দাবিতে তাঁরা মহাসড়কে বিক্ষোভ করেন। শিমুলতলা পোলট্রি খামারি অ্যাসোসিয়েশনের আয়োজনে কর্মসূচিতে ৫০ জন খামারি অংশগ্রহণ করে প্রতিবাদ জানান।
শনিবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার জৈনাবাজারে এসব কর্মসূচী পালন করেন।
মানববন্ধনে খামারিরা অভিযোগ করেন, পোল্ট্রি খাদ্য ও ওষুধের মূল্যবৃদ্ধির কারণে প্রতিটি ডিম উৎপাদন খরচের চেয়ে আড়াই টাকা কমে বিক্রি করতে হচ্ছে। সিন্ডিকেটের কারণে খুচরা বাজারে ভোক্তাদের বেশি দামে ডিম কিনতে হচ্ছে। এতে একদিকে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং অপরদিকে খামারিদের লোকসান গুনতে হচ্ছে।
খামারিদের দাবি, লাভ তো দূরের কথা, উৎপাদন খরচও উঠছে না। ফলে হাজার হাজার প্রান্তিক খামারি দেউলিয়া হওয়ার ঝুঁকিতে রয়েছেন। ডিমের বাজারের সিন্ডিকেট ভেঙে ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরকারের জরুরি হস্তক্ষেপসহ দৃষ্টি দেওয়ার আবেদন জানান। সিন্ডিকেটের হাতে পানির দরে ডিম তুলে দেওয়ার চেয়ে রাস্তায় ভেঙে প্রতিবাদ জানানোই ভালো। একপর্যায়ে ক্ষোভ প্রকাশ করতে মহাসড়কের ওপর শত শত ডিম আছড়ে ভেঙে তারা প্রতিবাদ জানান।
খামারিদের হাতে বিভিন্ন দাবিতে প্ল্যাকার্ডে লেখা রয়েছে ডিমের দামের ঊর্ধ্বগতি-ডিমের দামে খামারিদের ক্ষতি, ডিম খেলে পুষ্টি মেলে-খামারিরা কেন ঋণের জালে, ডিমের দাম কমল কেন-জবাব চাই, জবাব চাই। যে দেশে ভালো মানের একটি সিগারেটের দাম ২৩ টাকা, সেই দেশে একটি ডিমের দাম সাড়ে ৭ টাকা হয় কীভাবে?
উপজেলার তেলিহাটি ইউনিয়নের লোহাই বাজার এলাকার খামারি রাসেল প্রধান বলেন, খামারে ৩/৪জন শ্রমিক দিন-রাত পরিশ্রম করে ডিম উৎপাদন করছি। ওইসব ডিমের লাভ নিচ্ছে সিন্ডিকেট ব্যবসায়ীরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকার যদি দ্রুত কার্যকর ব্যবস্থা না নেয়, তাহলে দেশের পোল্ট্রি শিল্প বড় ধরনের সংকটে পড়বে। তবে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবে পোল্ট্রি খামারিরা।
মানববন্ধনে খামারিরা বলেন, উৎপাদন খরচের তুলনায় ডিমের বাজারমূল্য কমে যাওয়ায় প্রান্তিক খামারিরা আর্থিক সংকটে পড়েছেন। অনেক খামারি ঋণের বোঝা নিয়ে টিকে থাকার লড়াই করছেন। খামারিদের স্বার্থ রক্ষায় ডিমের ন্যায্যমূল্য নির্ধারণ করে দেওয়ার জন্য তারা প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন। বাজারে কয়েকটি বড় প্রতিষ্ঠানের সিন্ডিকেটের প্রভাবের কারণে তারা ডিমের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।
শ্রীপুর উপজেলা পোলট্রি খামারি অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মতিন বলেন, প্রতিনিয়ত মুরগির বাচ্চা, খাবার ও ওষুধের দাম বৃদ্ধি পেলেও ডিমের দাম না বাড়ায় তাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একটি ডিম উৎপাদনে খামারিদের খরচ চচ্ছে ৯ টাকা ৮০ পয়সা। পাইকারদের কাছে প্রতি পিছ ডিম বিক্রি করতে হচ্ছে সাড়ে ৭ টাকা। এতে লোকসানের গুনছেন হচ্ছেন খামারিরা। বিগত প্রায় ৬ মাস যাবত খামারিরা লোকসান দিচ্ছেন।
শ্রীপুর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো: আশরাফ হোসেন বলেন, শ্রীপুর উপজেলায় লেয়ার মুরগির খামারি রয়েছে সাড়ে তিন’শ। এসব খামারে প্রায় এক হাজারের মতো শ্রমিক কাজ করছেন। শতাধিক মুরগির খাবার ও ওষুধের ডিলার আছেন। প্রতিদিন উৎপাদন হচ্ছে ১৩ লাখ ডিম।
এনজে
- ১ইয়েমেনের হোদাইদাহ বন্দরনগরীতে সৌদি আরবের ব্যাপক হামলা
- ২স্পেন ও ফ্রান্সে ভয়াবহ দাবানল: সরানো হলো দুই লাখের বেশি মানুষ
- ৩দেশের সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা
- ৪শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ৫সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৬শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৭২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৮কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৯ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ১০আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৫পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৬কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৭লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৮বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৯রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
- ১০মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ





পাঠকের মতামত