প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৪ ৫:৩৮ পিএম

গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। বুধবার (১৪ আগস্ট) দুপুরে শ্রীপুর পৌরসভার পশ্চিম ভাংনাহাটি (মোল্লাপাড়া) এলাকার স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে এ মানববন্ধন করে।

অভিযুক্ত মাদক ব্যবসায়ী একই এলাকার মৃত আবুল কালামের ছেলে ওয়াদুদ মোল্লা, সাখাওয়াত, তাদের সহযোগী আশরাফুল, ইলিয়াস, সাইয়ুম মোল্লা, রহমান, সোহাগ দীর্ঘদিন যাবত এলাকায় মাদক সরবরাহ ও বিক্রয় করে আসছে।

মানববন্ধনে এলাকাবাসী দুই সহোদর ওয়াদুদ মোল্লা এবং সাখাওয়াতসহ তাদের সহযোগীদের বিচার দাবি করেন। তারা দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করে আসছে। তাদের বিরুদ্ধে কেউ মুখ খুললে শারীরিক নির্যাতনসহ এলাকা ছাড়া করার হুমকি দেয়। তাদের অব্যাহত মাদক সরবরাহ ও মাদক বেচাকেনায় এলাকার উঠতি যুব সমাজ দিন দিন মাদকে আসক্ত হচ্ছে। এতে করে এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে। এলাকাবাসী মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের কাছে জোর দাবী করেন। মানববন্ধন শেষে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল সিআরসি-বৈরাগীরচালা সড়ক প্রদক্ষিণ করে।

এলাকাবাসী জানান, ওই মাদক ব্যবসায়ীরা সম্প্রতি চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে দা, লাঠি নিয়ে সাধারণ নিরীহ ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ।

অভিযুক্ত ওয়াদুদ মোল্লা জানান, তার সাথে স্থানীয় আফাজ মোল্লার জমি সংক্রান্ত পূর্ব বিরোধ রয়েছে। স্থানীয় বাটন কারখানায় আমি ব্যবসা করি। আমার ও আমার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা ঘটনা সাজিয়ে সমাজে হেয় করার জন্য এবং কারখানার ব্যবসা ছিনিয়ে নেওয়ার জন্য এ ঘটনা ঘটিয়েছে।

এসকে

 

শেয়ার

পাঠকের মতামত

স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভবিষ্যতে স্লুইসগেটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পানি ...

চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

চাঁদপুরের শাহরাস্তিতে আলোচিত গৃহবধূ রিগান আক্তার মিম হত্যা মামলায় গ্রেপ্তার আসামি কাজী সুমাইয়া হোসেন মিনার ...

তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, যা সুন্দর জাতি গঠনে বড় ...

ডেপুটি স্পিকার শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে অনেককে হয়রানি করা হয়েছে

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শুধু রাজনৈতিক বিশ্বাস বা চেতনার কারণে অনেককে ...

কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা

চাঁদপুর সদর উপজেলার কোটরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মোঃ সাইফুল খান এবং ...

নবীনগরে ২৫ উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের স্বাবলম্বিতা বৃদ্ধির লক্ষ্যে ২৫ জন উপকারভোগীর মধ্যে ৫০টি ছাগল ...