প্রকাশিত:
জানুয়ারী ২৪, ২০২৪ ৪:০০ পিএম

অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। ৯৫ রানের জবাবে খেলতে নেমে ৯ বল হাতে রেখেই জয় পায় সুমাইয়া আক্তারের দল।
বুধবার ( ২৪ জানুয়ারি) কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কার মেয়েদের প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।
শুরুতে ব্যাট করতে নেমে বড় সংগ্রহ গড়তে পারেনি লঙ্কান মেয়েরা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৫ রান করে সফরকারীরা। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ২১ রান এসেছে রেশমি নেথারাঞ্জলির ব্যাট থেকে।
বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন নিশিতা আক্তার নিশি ও রাবেয়া।
জবাবে খেলতে নেমে সহজেই জয় পায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ রান করেন ইভা ও ইরা। দুজনেই ২৭ করে রান করেছেন।
উল্লেখ্য, বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে ত্রিদেশীয় এই সিরিজে পাকিস্তানও খেলছে।
বিএইচ
- ১চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ২রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ৩জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৪কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৫জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৬পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ৭চলমান প্রকল্পগুলোকে পরিমার্জন করা হবে : পরিবেশমন্ত্রী
- ৮তাড়াশে ৬১ বছরের পুরানো ঈদগাহ দখলের অভিযোগ
- ৯পুরানা পল্টন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১০গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৩কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৪মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৫সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৬আইএফআইসি ব্যাংকের খেলাপি ঋণের প্রায় অর্ধেকই বেনামি
- ৭সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৮কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৯প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ১০প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের আশ্বাস





পাঠকের মতামত