
শ্রীলঙ্কায় অবিরাম বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা এবং ভূমিধসে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও, লাখো মানুষ গৃহহীন রয়েছেন। খবর রয়টার্স।
রোববার (৬ জুন) দ্বীপ দেশটির দক্ষিণ-পশ্চিমের সমভূমি অঞ্চলে নদী উপচে নিম্নাঞ্চল প্লাবিত হয়। নিম্নাঞ্চল থেকে মানুষকে নিরাপদে সরিয়ে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে বলে উদ্ধারকারীরা জানিয়েছেন।
এ ব্যাপারে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের সহকারী পরিচালক প্রদীপ কোদিপপিলি জানান, বন্যার পানি নামতে শুরু করলেও, ১০ জেলায় ভূমিধসের সতর্কতা এখনো বহাল থাকবে।
বৃষ্টি-বন্যা-ভূমিধসে দুই লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় এক লাখ বাড়ি বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন তিনি।
শ্রীলঙ্কার আবহাওয়া দফতর অবশ্য বৃষ্টিপাত কমে যাওয়ার ইঙ্গিত দিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, শ্রীলঙ্কা যখন কোভিডজনিত বিধিনিষেধ শিথিল করার কথা ভাবছে তখনই দেশটি এ প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ল। দেশটিতে সংক্রমণের তৃতীয় ঢেউ মোকাবিলার জন্য জারি করা মাসব্যাপী লকডাউন ১৪ জুন শেষ হওয়ার কথা রয়েছে।
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ





পাঠকের মতামত