
লালমনিরহাটে জুয়ার সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিকের উপর হামলা করেছে জুয়াড়িরা।হামলার শিকার সাংবাদিক গুরুতর আহত অবস্থায় লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
২০ এপ্রিল (বুধবার) রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে মহেন্দ্রনগর ইউনিয়নের ভোলারচওড়ার গ্রামের বাড়ি ফেরার পথে ইন্দারপার বাজার নামক স্থানে হামলার শিকার হয় সে।
জানাযায়,গত ১০ এপ্রিল লালমনিরহাট সদর উপজেলার ভোলারচওড়া এলাকায় “প্রকাশ্যে জুয়া চলছে” প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এমন একটি ফেসবুক স্টাটাস দেয় দৈনিক দাবানল পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি রাসেল ইসলাম।পরে উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের দুই ইউপি সদস্যের মধ্যে জুয়ার টাকা ভাগাভাগি শিরোনামে আরো একটি সংবাদ প্রকাশ করে। এরপর থেকেই জুয়ায় নেতৃত্ব দেওয়া ভোলারচওড়া এলাকা আজাহার আলীর ছেলে মশিউর রহমান (৩০) এবং একই এলাকার সুলতান আলীর ছেলে রফিকুল(৩৫) সাংবাদিক রাসেলকে সরাসরি এবং শফিকুল ইসলাম ফোনে প্রাণনাশের হুমকি দেয়। তারই জের ধরে সাংবাদিক রাসেলের উপর মশিউর, রফিকুল,শফিকুলসহ কয়েকজন অতর্কিত হামলা করে।এতে রাসেল ঘটনাস্থলেই গুরুতর আহত হয়।আহত সাংবাদিক রাসেলকে ইন্দারপাড় বাজারে থাকা লোকজন উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। এসময় সাংবাদিকের সাথে থাকা ১টি ক্যামেরা,৮ জিবি মেমোরি কার্ড, নগদ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। বর্তমানে রাসেল লালমনিরহাট সদর হাসপাতালের সার্জারী বিভাগের ৩৮নং বেডে চিকিৎসাধীন অবস্থায় আছে।
এ ঘটনায় লালমনিরহাটে কর্মরত সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি শাহা আলম বলেন, সাংবাদিকের উপর হামলার ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন





পাঠকের মতামত