
সরকারী ঘোষণা অনুযায়ী পৌর এলাকায় নির্ধারিত কিছু ওয়ার্ড এ হতদরিদ্র ও অসহায় পরিবারের জন্য ডিলারদের মাধ্যমে সরকারী ছুটি ব্যতীত প্রতিদিন ৫ কেজি করে চাল ৩০টাকা দরে ও ৩ কেজি আটা ২৪ টাকা দরে ১৬৮ জনকে দেয়া হয়। সরকারী নিয়ম অনুযায়ী সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত এই চাউল ও আটা দেবার নিয়ম থাকলেও এক থেকে দুই ঘন্টার মধ্যেই সরবরাহ শেষ হয়ে যায় । এতে অনেকে না পেয়ে খালি হাতে ফিরে যায় ।
কিন্তু সরেজমিনে গেলে দেখা যায়, হতদরিদ্র পরিবারের জনগন ভোর ৫ টা থেকেই ফরিদপুর শহরের টেপাখোলা বাজারে জলিল মীর ডিলারের দোকানের সামনে পুরুষ – মহিলারা দীর্ঘ লাইন ধরে চাল, আটা সরবারহের ৪/৫ ঘন্টা পূর্বেই অপেক্ষা করতে থাকে।
রিকশা চালক আমজাদ শফিক,নাঈম ও কেরামত জানান , চাউল নিতে আসলে প্রায় সারা দিনের কাজ বন্ধ থাকে, আবার কাজে চলে গেলে এদিক এসে চাউল, আটা পাই না । তারা আরো জানান, অনেকেই নামাজের পরে এসে দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে থাকে তারপরে ও অনেকে খালি হাতে ফেরত যান।
কয়েকজন বৃদ্ধর সাথে কথা বললে তারা জানান, আমরা বাসা বাড়িতে কাজ করি, এমন সময় আটা, চাল সরবরাহ করা হয় তখন আমাদের বাসা বাড়িতে বা ইট ভাটায় গিয়ে কাজ করতে হয়। এ ধরনের সমস্যার জন্য আমরা সময় মত আসতে পারি না, আসলেও দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয় ।
ফরিদপুরের সচেতন সুধী মহল জানান, হতদরিদ্র ও অসহায় মানুষের জন্য ন্যায্য মুল্যে সরকারের চাল, আটা দেওয়া পদ্ধতিটা ভালো কিন্তু এ পদ্ধতিটা পরিবর্তন করে বিকেল ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ধার্য করা হলে হতদরিদ্র পরিবারের লোকগুলো সারাদিন কাজকর্ম করে আটা- চাল সংগ্রহ করতে পারে এবং সরকারের পরিকল্পনাটি শতভাগ বাস্তবায়নে রুপ নিবে । এতে জনগণের উপকার হবে।
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ১০বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত





পাঠকের মতামত