প্রকাশিত: জুলাই ১২, ২০২৪ ৪:৫৩ পিএম , আপডেট: জুলাই ১২, ২০২৪ ৪:৫৩ পিএম

চাঁদপুরের শাহরাস্তিতে সড়কের শৃঙ্খলা এবং যানজট সহনীয় পর্যায়ে আনার লক্ষ্যে ও নির্বিঘ্নে যান চলাচল নিশ্চিত করতে উপজেলা প্রশাসন একটি অভিযান চালিয়েছেন। এই অভিযানে ৬টি অভিযুক্ত দোকানিকে আইনের বিভিন্ন ধারায় ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১২ জুলাই) দুপুরে উপজেলার দোয়াভাঙ্গা সূচিপাড়া সড়কের পৌর শহরের ঠাকুর ও কালিবাড়ি বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই সড়কের রাস্তার উপর বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান তাদের অতিরিক্ত মালামাল ও দোকানের নামে স্ট্যান্ড সাইনবোর্ড সাঁটিয়ে আসছিলেন। যেটি প্রশাসনের তরফ থেকে বারংবার নিষেধ করা শর্তেও আইনের বিধান লঙ্ঘিত হচ্ছে বিধায় এ অভিযান পরিচালনা করা হয়।

শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত এ অভিযান পরিচালনা করে দোকানিদের এ দণ্ড প্রদান করেন।

এ সময় অভিযুক্ত দোকানিদের দণ্ডবিধি, ১৮৬০, সড়ক পরিবহণ আইন, ২০১৮, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এবং সরকারি ও স্থানীয় কর্তৃপক্ষীয় ভূমি ও ইমারত (দখল পুনরুদ্ধার) অধ্যাদেশ, ১৯৭০ অনুযায়ী আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়।

এএন

শেয়ার

পাঠকের মতামত

খুলনাঞ্চলের ১৬ সড়ক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রস্তাব

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক মহাসড়ক খুলনা অঞ্চলের যোগাযোগ অবকাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে ১৬টি গুরুত্বপূর্ণ ...

মোড়লগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ...