প্রকাশিত: জানুয়ারী ২৫, ২০২৪ ৮:২৯ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দমন-পীড়ন করে বিএনপির আন্দোলন দমানো যাবে না। সরকার আর বেশি দিন থাকতে পারবে না। শুধু দেশের জনগণ নয়, গণতান্ত্রিক বিশ্বও ৭ জানুয়ারির নির্বাচন বর্জন করেছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে একথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বাংলাদেশের মালিক ভারত, চীন, আর রাশিয়া নয়। তারা কি বললো—এতে বাংলাদেশের জনগণের কিছু আসে যায় না। দেশে দিন দিন গরীবের সংখ্যা বাড়ছে। অন্যদিকে জনগণের টাকা বিদেশে পাচার করা হচ্ছে।

৭ জানুয়ারির নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভোট বর্জনের মধ্য দিয়ে জনগণ সরকারকে বয়কট করেছে।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

সেতু বিভাগের সচিব এর সাথে পিপিপি প্রকল্পের বিকল্প ঋণদাতা প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাজধানী ঢাকার তীব্র যানজট নিরসনে আধুনিক, দ্রুতগামী ও কার্যকর পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সরকারি-বেসরকারি ...

এনসিসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এনসিসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ...

রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী

দেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সোমবার ...

চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ...

চট্টগ্রামে ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত, নিরাপদ পানির তীব্র সংকট

চট্টগ্রামে ১৫টি উপজেলায় বন্যায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলের তিনটি উপজেলা সাতকানিয়া, বাঁশখালী ও ...