প্রকাশিত: জুন ৮, ২০২৩ ১১:২৫ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড অনলাইন টিকেট প্ল্যাটফরম সহজ লিমিটেডের শেয়ারে বিনিয়োগ করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি সহজের ১০ শতাংশ শেয়ার কিনবে। আর তার জন্য প্রয়োজন হবে ১২ কোটি টাকা।নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে সহজের শেয়ারে বিনিয়োগের এই সিদ্ধান্ত কার্যকর হবে।

সহজ লিমিটেড হচ্ছে দেশে অনলাইন টিকেটিং প্ল্যাটফর্মে নেতৃস্থানীয় প্রতিষ্ঠান। এর ব্র্যান্ড নাম সহজ। এই প্ল্যাটফর্মে দেশের দূরপাল্লার সব বাসরুটের টিকেট কেনার সুযোগ আছে। এছাড়া কোম্পানিটি বাংলাদেশ রেলওয়ের অনলাইন টিকেট ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে।

 

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১৯ আগস্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ...

ওয়ালটন হাই-টেকের সাথে ওয়ালটন ডিজি-টেকের একীভূতকরণের পরিকল্পনা অনুমোদন

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সঙ্গে একীভূত হচ্ছে দেশের শীর্ষ ...

উৎপাদন সম্প্রসারণের জন্য জমি ক্রয় করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশলী খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসির ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি ...

একমি ল্যাবরেটরিজে এমডি নিয়োগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ-রসায়ন খাতের কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। ডিএসই ...