
দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক, কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক খন্দকার মুনীরুজ্জামান মুনীরের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো পৃথক শোকবার্তায় মঙ্গলবার (২৪ নভেম্বর) এ শোক ও দুঃখ প্রকাশ করেন তারা।
এর আগে মঙ্গলবার সকাল ৭টা ২০ মিনিটে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭২ বছর। মুনীরুজ্জামান করোনায় আক্রান্ত হয়ে দুই সপ্তাহ আগে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, খন্দকার মুনীরুজ্জামান জ্বরে আক্রান্ত হন। এরপর পরীক্ষায় তার করোনা পজিটিভ এলে তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে গত ৩১ অক্টোবর রাতে তাকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
খন্দকার মুনীরুজ্জামান ১৯৪৮ সালে ১২ মার্চ ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় সাংবাদিকতায় যুক্ত হন। একই সময়ে তিনি বাম রাজনীতির দীক্ষা নেন। সাংবাদিক হিসেবে তিনি বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। দৈনিক সংবাদে তিনি সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন। পরে ভারপ্রাপ্ত সম্পাদক হন। তিনি দীর্ঘদিন কমিউনিস্ট পার্টির ঢাকা জেলা কমিটির সম্পাদক ছিলেন।
খন্দকার মুনীরুজ্জামান সাংবাদিকতা ছাড়াও কবিতা, গল্প, প্রবন্ধ, চিত্র সমালোচনা এবং নিয়মিত কলাম লিখতেন।
- ১মেসির পেনাল্টি মিসের ম্যাচে মায়ামির বড় পরাজয়
- ২কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী
- ৩সূর্যের আলো কম পেলেও টিকে থাকে যেসব গাছ
- ৪বিপদ-আপদ ও ক্ষতি থেকে সুরক্ষার ৫ দোয়া
- ৫রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নিহত ৪
- ৬রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৭বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন মিরাজ
- ৮যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ১১
- ৯আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ১০ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে ‘অটো ফাইন সিস্টেম’
- ১চাঁদপুরে পিতার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন
- ২বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৩পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৪প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৫সাবেক বিমান বাহিনী প্রধান রফিকুল ইসলামের দাফন সম্পন্ন
- ৬সাপ্তাহিক দর পতনের শীর্ষে পিপলস লিজিং
- ৭কুষ্টিয়ার ‘মসলা গ্রামে’ কৃষকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
- ৮শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৯নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
- ১০ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য নায়েব আলী গ্রেফতার





পাঠকের মতামত