জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৬, ২০২৬ ৪:৫১ পিএম

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনা কর্তৃক সাতক্ষীরায় জেলা ও উপজেলা পর্যায়ে স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানের জন্য অর্থ বিতরণ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বেলা ১২ টায় সাতক্ষীরা লেকভিউ কনভেনশন সেন্টারের যমুনা হলে সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহযোগিতায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিসুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ-সহকারী পরিচালক রুবেল হোসেন, সহকারি পরিচালক মোঃ মহসীন আলী ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা ও উপজেলা পর্যায়ে স্কুল বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠানের জন্য সাতটি উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দের হাতে অর্থ তুলে দেওয়া হয়। এ সময় সাতক্ষীরা জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার

ধর্ষণ মামলায় গ্রেপ্তারের একদিনের মাথায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য মো. আফতাব ...

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ...

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জিংকসমৃদ্ধ ফসলের গুণগত মান বিষয়ক আলোচনা সভার আয়োজন ...

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতীতে অবস্থিত উল্লাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার ও ...

মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক

সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ বলেছেন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকদ্রব্য সমাজের ...