
সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতিকে তার পদ থেকে বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে বরখাস্ত করা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
মামলার বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি আখতারুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তার সঙ্গে ছিলেন আইনজীবী আবদুল্লাহ আবু সায়ীদ ও তানভীর আহমেদ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ রাসেল চৌধুরী।
এর আগে গত ১৫ জুন সাতক্ষীরা পৌরসভার বিএনপি দলীয় মেয়র তাজকীন আহমেদ চিশতিকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ ফারুক হোসেনের সই করা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদের বিরুদ্ধে মার্চ ২০১৬ হতে জুন ২০২১ পর্যন্ত ৫৮ লাখ ১৯ হাজার ৭০১ টাকা পানির বিল মওকুফসহ যথাযথভাবে বিল আদায় না করার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। এছাড়া ১৪২৩-১৪২৮ বঙ্গাব্দ পর্যন্ত ৬ বছরে সাতক্ষীরা পৌরসভার হাট-বাজার ইজারা বাবদ ৬৬ লাখ ৩৯ হাজার ৫৫১ টাকা বকেয়া রয়েছে। পাশাপাশি ভ্যাট, আয়কর বাবদ ৩৬ লাখ ৭০ হাজার ৯৭০ টাকা আদায় করে তা সরকারি খাতে জমা করা হয়নি এবং ওই সময়ের ইজারালব্ধ অর্থ হাট-বাজার ইজারা নীতিমালা ২০১১ অনুযায়ী বণ্টন না করার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।
অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাজকিন আহমেদ চিশতিকে সাতক্ষীরার পৌরসভার মেয়রের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। পরে ওই বরখাস্তের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন মেয়র তাজকিন আহমেদ চিশতি। সেই রিটের শুনানি নিয়ে তার বরখাস্তের আদেশ স্থগিত করলেন হাইকোর্ট। এর ফলে তিনি তার পদে থেকে দায়িত্বপালন করতে পারবেন বলে জানিয়েছেন আইনজীবীরা।
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন





পাঠকের মতামত