
ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষীদাড়ি সীমান্ত থেকে ১ কেজি ৬৭ গ্রাম ওজনের বড় ১ পিস স্বর্ণের বারসহ এক চোরাকাবারীকে আটক করেছে বিজিবি। রবিবার সকালে সদর উপজেলার লক্ষীদাড়ি সীমান্ত থেকে উক্ত চোরাকারবারীকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের বাজার মূল্য ১ কোটি ৭ লাখ ৩৩ হাজার ৭০০ টাকা।
আটক স্বর্ণ চোরাকারবারীর নাম মোঃ মাসুদ রানা (২৬)। সে সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষীদাড়ি গ্রামের মোঃ শহিদুল ইসলামের পুত্র।
বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শুল্ক ফাঁকি দিয়ে ভারতে স্বর্ণের একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের হাবিলদার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিরি একটি চৌকসদল সকালে সদর উপজেলার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষীদাড়ি সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালায়।
এ সময় বিজিবি সদস্যরা সেখান থেকে উক্ত স্বর্ণ চোরাকারবারীকে আটক করেন। এরপর তার দেহ তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা বড় ১ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন ১ কেজি ৬৭.৫ গ্রাম। জব্দকৃত স্বর্ণের বারের বাজার মূল্য ১ কোটি ৭ লাখ ৩৩ হাজার ৭০০ টাকা। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান, আটককৃত স্বর্ণ চোরাকারবারীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ এবং স্বর্ণেরবারগুলো ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এসকে
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৫পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৬বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৭রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ৮কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৯লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ১০রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার





পাঠকের মতামত