প্রকাশিত: মার্চ ২৭, ২০২১ ১১:০৯ এএম

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নিটল ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ২১ দশমিক ০৯ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৯ কোটি ৩০ লাখ ৯৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৮৬ লাখ ১৯ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের দর বেড়েছে ১৯ দশমিক ৮৬ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৭ কোটি ১১ লাখ ৯৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৪২ লাখ ৩৯ হাজার ৪০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের বেড়েছে ১৪ দশমিক ৫৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১ কোটি ৮৮ লাখ ৩৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩৭ লাখ ৬৭ হাজার ২০০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ১১ দশমিক ২২ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৯ দশমিক ১৫ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৭৬ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৮দশমিক ১৭ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৮দশমিক ১৫ শতাংশ এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৭ দশমিক ৭৮ শতাংশ বেড়েছ।

শেয়ার

পাঠকের মতামত

দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ...

সূচক বাড়লেও কমেছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক ...

দর পতনের শীর্ষে বেক্সিমকো

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে বেক্সিমকো লিমিটেড। ...

লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস

সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে আর্গন ডেনিমস লিমিটেড। ...