
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে ফান্ডটির ইউনিট দর বেড়েছে ২০ দশমিক ৩৬ শতাংশ। ফান্ডটি সর্বমোট ৫ কোটি ৪৯ লাখ ১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৩৯ লাখ ৭৫ হাজার ২৫০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ক্রিস্টাল ইন্স্যুরেন্সের দর বেড়েছে ১৮ দশমিক ১৬ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২২ কোটি ৭৬ লাখ ১৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৬৯ লাখ ৪ হাজার ৭৫০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ফেডারেল ইন্স্যুরেন্সের বেড়েছে ১৫ দশমিক ২৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩০ কোটি ১৪ লাখ ৬৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ৫৩ লাখ ৬৬ হাজার টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ১৪ দশমিক ১০ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ডের ১৩ দশমিক ৭৯ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৩ দশমিক ৪২ শতাংশ, বিএফআইসির ১২ দশমিক ৯৪ শতাংশ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ১২ দশমিক ৫০ শতাংশ, ইজেনারেশনের ১২ শতাংশ ও আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১২ শতাংশ দর বেড়েছে।
- ১রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল
- ২কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ৩১৭ বছরের মধ্যে প্রথমবারের মতো সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব
- ৪চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ৫রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা থাকলে খতিয়ে দেখা হবে: আইনমন্ত্রী
- ৬চাঁবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড.লোকমান হোসেন
- ৭সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৮৯ নারীকে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির
- ৯পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে সিদ্ধান্ত হবে দলের উচ্চপর্যায়ে: রিজভী
- ১০হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৫কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৬আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৭সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৮ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার
- ৯শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ১০উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় টিএসি অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ





পাঠকের মতামত