
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ফাঁসির দাবি জানিয়েছে আখাউড়া ও কসবা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আনিসুল হকের গ্রেফতারের খবর পাওয়ার পর মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে আখাউড়া পৌরশহরের সড়ক বাজারে এবং কসবা উপজেলার পৌরশহরের বিভিন্ন পয়েন্টে আনন্দ মিছিল বের করে পথসভায় বক্তব্যে এই দাবি জানান তারা।
পথসভায় বিএনপি নেতৃবৃন্দ বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের এ অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে। দেশের বহু নিরীহ মানুষকে ফাঁসিতে ঝুলিয়েছে। তার সময়ে আমরা আখাউড়ায় কোনো মিটিং-মিছিল করতে পারিনি। আখাউড়াতে আমাদের অসংখ্য নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন হয়রানি করেছে। এ অবৈধ মন্ত্রীর কারণে আমাদের নেতাকর্মীরা বাড়িতে ঘুমাতে পারেনি। আজকে এই আনিসুল হক আটক হওয়া আমাদের জন্য খুশির দিন। আমরা স্বৈরাচার সরকারের এ অবৈধ আইনমন্ত্রী আনিসুল হকের বিচার দাবি ও ফাঁসি চাই।
আখাউড়ায় আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন আব্দু মিয়া, সদস্য সচিব ডা. খোরশেদ আলম ভুঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক সেলিম ভুঁইয়া, সদস্য সচিব আক্তার খান, যুবদলের আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব মহসিন ভুঁইয়া, জিয়াউল হাসান সানি, আশরাফুল সরকার, জাবেদ ভুঁইয়া, সুমন চৌধুরী প্রমুখ।
এসকে
- ১টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ২বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ৩সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৪ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৫পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৬ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৭স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৮ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০নিয়ম না মানলে নার্সিং ও মেডিকেল কলেজের বিরুদ্ধে ব্যবস্থা





পাঠকের মতামত