
প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ দূত ও ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
সোমবার (৬ নভেম্বর) রাজধানীর পরীবাগে সাবের হোসেন চৌধুরীর বাসায় প্রায় দুই ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়।
সংশিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কী নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে, এ নিয়ে কিছু জানায়নি কোনো পক্ষই।
জানা গেছে, দুপুর সোয়া ২টায় সাবের হোসেন চৌধুরীর বাসায় প্রবেশ করেন পিটার হাস। পরে বিকেল সোয়া ৪টার দিকে বেরিয়ে যান তিনি। এসময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি মার্কিন রাষ্ট্রদূত। এছাড়া, বৈঠক শেষে সাবের হোসেন চৌধুরী বাসা থেকে বের হননি।
অবশ্য অন্য একটি সূত্র বলছে, বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে।
এর আগে, বৃহস্পতিবার (২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পরাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রদূত পিটার হাস। প্রায় দেড় ঘণ্টা ধরে চলে তাদের বৈঠক।
পদ্মায় পররাষ্ট্রসচিব ও রাষ্ট্রদূতের বৈঠকে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বৈঠকের বিষয়টি তারা স্বীকার করলেও আলোচনার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে কূটনৈতিক সূত্রগুলোর ধারণা, বৈঠকে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এক্ষেত্রে ২৮ অক্টোবরের সংঘাত-সহিংসতা এবং পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। হতে পারে, ওয়াশিংটনের পক্ষ থেকে সংলাপের তাগিদ দিয়ে ক্ষমতাসীন ও বিরোধীসহ অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে বিরোধ মীমাংসার বার্তা থাকতে পারে।
- ১ঢাকাসহ দেশের ১০ জেলায় ঝড়ের শঙ্কা
- ২দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ৩ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৪মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৫অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৬ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৭থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৮বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৯প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ১০ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ২কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৪আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৫চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৬তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৭ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৮মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই
- ৯চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ
- ১০মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক





পাঠকের মতামত