
রাজধানী ঢাকাসহ সারা দেশে ১৩টি শ্রম আদালত রয়েছে। আর আপিল ট্রাইব্যুনাল রয়েছে মাত্র একটি। এরপরও বেশকিছু জটিলতায় এসব আদালতে মামলার জট বাঁধতে শুরু করেছে। প্রয়োজনের তুলনায় অপ্রতুল আদালত ব্যবস্থার কারণে এখন শ্রমিকদের মামলার সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৫৪৬টিতে। তাই বিচারপ্রার্থী শ্রমিকদের কথা বিবেচনায় দেশে শ্রম আদালত বৃদ্ধির পরামর্শ আইনজীবীদের।
প্রাপ্ত তথ্য অনুসারে, চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত দেশের ১৩টি শ্রম আদালত ও একটি মাত্র শ্রম আপিল ট্রাইব্যুনালে মোট বিচারাধীন মামলার সংখ্যা ২৭ হাজার ৫৪৬টি। যার মধ্যে শ্রম আদালতে ২৬ হাজার ৪৫৩টি এবং আপিল ট্রাইব্যুনালে এক হাজার ৯৩টি মামলা বিচারাধীন।
তবে, শ্রম আপিল ট্রাইব্যুনালে থাকা ৭০টি মামলা স্থগিত রয়েছে উচ্চ আদালতের আদেশে। এসব আদালতে ছয় মাসের বেশি সময় ধরে বিচারাধীন মামলা রয়েছে ১৩ হাজার ৮৩৩টি।
শ্রম আপিল ট্রাইব্যুনালের প্রাপ্ত তথ্য বলছে, ঢাকার তিনটি আদালতে যথাক্রমে চার হাজার ৪৯৩, ছয় হাজার ৩৯৮ ও তিন হাজার ১৬৯টি মামলা বিচারাধীন রয়েছে। চট্টগ্রামের দুটি শ্রম আদালতে যথাক্রমে এক হাজার ৬৭০ এবং ৮৬৯টি মামলা বিচারাধীন। এছাড়া নারায়ণগঞ্জে দুই হাজার ৮১৫টি, গাজীপুরে ছয় হাজার ২৩০টি, কুমিল্লায় ৩২৬টি, খুলনায় ১৬৪টি, রাজশাহীতে ৮৫টি, রংপুরে ১০২টি, সিলেটে ৬৪টি এবং বরিশালে ৬৮টি মামলা বিচারাধীন রয়েছে।
মানবাধিকার সংগঠন রাইজ ফর রাইটস ফাউন্ডেশনের (আরআরএফ) প্রেসিডিয়াম মেম্বার ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. খাদেমুল ইসলাম বলেন, “বাংলাদেশের প্রেক্ষাপটে শ্রম আদালতের সংখ্যা খুবই কম। বিশেষ করে শিল্প এলাকার জন্য এটা অপ্রতুল। সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জের মতো এলাকায় পৃথক শ্রম আপিল ট্রাইব্যুনাল প্রয়োজন। এছাড়া বিকল্প বিরোধ নিষ্পত্তিতে শ্রম পরিদর্শক, কল কারখানা অধিদফতর ও শিল্প পুলিশ ভূমিকা রাখতে পারে।”
এনজে
- ১ক্লিন ক্যাম্পাসের অংশ হিসেবে প্রশাসনের উদ্যোগে ইবিতে ডাস্টবিন স্থাপন
- ২বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে আইসিবি ইসলামী ব্যাংক
- ৩ফ্রান্সে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়া হচ্ছে শত শত মানুষকে
- ৪মাদকের টাকা না পেয়ে কোরআনে আগুন
- ৫প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- ৬যৌন ও প্রজনন স্বাস্থ্য সচেতনতায় এআইয়ের ব্যবহার নিয়ে আরএইচস্টেপের কর্মশালা
- ৭উজানের ঢলে তিস্তার পানি বেড়ে বিপৎসীমা ছুঁই ছুঁই
- ৮প্রধানমন্ত্রীসহ তার বিশ্বস্ত ব্যক্তিদের টার্গেট করে পেইড প্রচারণা চালাচ্ছে দেশী-বিদেশী চক্র
- ৯সিএসই-৩০ ইনডেক্সে নতুন ৪ কোম্পানি যুক্ত
- ১০ভরিতে ২৭৪১ টাকা বাড়ল সোনার দাম
- ১ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ২চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৩শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৪নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৫পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৬ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৭কয়রায় চরম ঝুঁকি নিয়ে চলছে ৪ হাজার মানুষের চলাচল
- ৮শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৯প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ১০মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি





পাঠকের মতামত