জেলা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬ ৩:২০ পিএম

চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মেয়র শাহাদাত হোসেন।

রবিবার (১৯ এপ্রিল) সকালে নগরীর জামালখান লিচু তলা এলাকায় ‘নগরীর খাল-নালা পরিষ্কারে বিশেষ কার্যক্রম’ উদ্বোধন তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন।

তিনি আরও জানান, এ বিষয়ে রেলপথমন্ত্রী শেখ রবিউল আলমের সাথেও তার কথা হয়েছে।

এদিকে, রবিবার বিকালে সিআরবি এলাকায় ‘রেলওয়ের প্রস্তাবিত হাসপাতাল প্রকল্পের স্থান’পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে মন্ত্রী শেখ রবিউল আলমের।

মন্ত্রীর পরিদর্শনের খবরে গত দু-দিন ধরে চট্টগ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংগঠন তীব্র ক্ষোভ জানিয়েছে। এদিন সকালে ‘সিআরবি রক্ষা মঞ্চ’ সিআরবি এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালনও করেছে।

এর আগে সিআরবিতে বেসরকারি হাসপাতাল প্রকল্পের উদ্যোগ নেওয়া হলে বর্তমান মেয়র বিরোধিতা করে আন্দোলন করেছিলেন।

এবারও সেই উদ্যোগে তার ভূমিকা জানতে চান সাংবাদিকরা।

মেয়র শাহাদাত বলেন, “দেখুন আপনাদের এই আশাবাদ ব্যক্ত করছি এখানে অনেক কথা আসছে সিআরবি নিয়ে।

আমি গতকালকে (শনিবার) মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি।

“উনাকে আমি বলেছিলাম, যে এখানে গাছ কেটে সিআরবিতে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দেবো না। এবং এটা চট্টগ্রামবাসী কখনো মেনে নেবে না।

“উনিও (রেলপথ মন্ত্রী) এ ব্যাপারে একমত। উনি বলেছেন, পুরানো যে হসপিটালটা আছে সেই হসপিটালটা উনি দেখবেন।

ওই হসপিটালটার ইনফ্রাসট্রাকচার, দরকার হলে ওটা ভেঙে কীভাবে একটি সুন্দর হসপিটাল করা যায় এটাও আমাদের সময়ের দাবি যেহেতু ওই হসপিটালটায় রোগী আসে না।”

মেয়র বলেন, “কাজেই এখানে আমরা ডেন্টাল কলেজের কথা বলেছি ইতোমধ্যে একটা পূর্ণাঙ্গ মেডিকেল হসপিটাল এবং কলেজের কথা বলেছি।

কাজেই ওই জায়গায় আমরা হয়ত বা আশা করতে পারি পুরোনো বিল্ডিংয়ে। কিন্তু নতুন কোনো স্থাপনা সেখানে হবে না।”

ইএটি

শেয়ার

পাঠকের মতামত

স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভবিষ্যতে স্লুইসগেটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পানি ...

চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

চাঁদপুরের শাহরাস্তিতে আলোচিত গৃহবধূ রিগান আক্তার মিম হত্যা মামলায় গ্রেপ্তার আসামি কাজী সুমাইয়া হোসেন মিনার ...

তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, যা সুন্দর জাতি গঠনে বড় ...

ডেপুটি স্পিকার শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে অনেককে হয়রানি করা হয়েছে

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শুধু রাজনৈতিক বিশ্বাস বা চেতনার কারণে অনেককে ...

কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা

চাঁদপুর সদর উপজেলার কোটরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মোঃ সাইফুল খান এবং ...

নবীনগরে ২৫ উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের স্বাবলম্বিতা বৃদ্ধির লক্ষ্যে ২৫ জন উপকারভোগীর মধ্যে ৫০টি ছাগল ...

ভাঙা বেড়িবাঁধ সংস্কার ও টেকসই বাঁধ নির্মাণের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বিধ্বস্ত কক্সবাজারের পেকুয়া উপজেলার ভাঙা বেড়িবাঁধ ও দুর্গত এলাকা পরিদর্শন করে দ্রুত ...