
অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি এবং প্রান্তিক পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (সিএমএসএমই) খাতে পুনঃ অর্থায়ন সুবিধা পাওয়ার শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলো খেলাপি ঋণের উচ্চ হার এবং মূলধন বা তরল সম্পদের ঘাটতি থাকা সত্ত্বেও এই তহবিল থেকে ঋণ সুবিধা পাবে।
রোববার (২৪ মে) বাংলাদেশ ব্যাংকের জারি করা এক সার্কুলার লেটারে সব তফসিলি ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির প্রধান নির্বাহীদের এই নির্দেশনা জানানো হয়েছে।
সার্কুলার সূত্রে জানা যায়, গত বছরের ১৭ মার্চ জারিকৃত ‘এসএমইএসপিডি সার্কুলার নং-০১’ এর ১৪.৪.২ নং অনুচ্ছেদের দুটি প্রধান শর্ত থেকে রাষ্ট্রীয় ও বিশেষায়িত ব্যাংকগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অব্যাহতি দেওয়া হলো।
অব্যাহতি পাওয়া শর্ত দুটি হলো:
১. শ্রেণিবিন্যাসিত বা খেলাপি ঋণ/বিনিয়োগের হার সর্বোচ্চ ২০% থাকার বাধ্যবাধকতা।
২. বাংলাদেশ ব্যাংক নির্ধারিত হারে মূলধন পর্যাপ্ততা, নগদ সংরক্ষণের হার (সিআরআর) এবং বিধিবদ্ধ তরল সম্পদ সংরক্ষণের হার (এসএলআর) যথা নিয়মে বজায় রাখা।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে এবং এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। এর ফলে দেশের প্রান্তিক অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের কাছে ঋণ পৌঁছানো আরও সহজ হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
বিএইচ
- ১ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে
- ২হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ৩পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৪কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৫জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৬রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ৭মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ৮পুঁজিবাজারে বিনিয়োগকারীর নিরাপত্তা কোথায়?
- ৯সাতক্ষীরা সীমান্তে প্রায় পঁচিশ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ
- ১০বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৪প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৫ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৬যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৭নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৮চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৯ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ১০কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন





পাঠকের মতামত