ডেস্ক নিউজ
প্রকাশিত: মে ৪, ২০২৬ ৯:১১ পিএম

কৌশলগত অংশীদারিত্বের লক্ষ্যে সিটি ব্যাংক এবং হংকং এন্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড বাংলাদেশ (এইচএসবিসি) -এর মাঝে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এই চুক্তির আওতায় সিটি ব্যাংক এইচএসবিসি ব্যাংককে এমপ্লয়ি ব্যাংকিং-এর সবরকম সুবিধা প্রদান করবে।

সিটি ব্যাংকের চেয়ারম্যান হোসেন খালেদের উপস্থিতিতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন এবং এইচএসবিসি-এর ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব উর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মো. মাহবুবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইকোনোমিস্ট ও কান্ট্রি বিজনেস ম্যানেজার আশানুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও রিটেল ব্যাংকিং প্রধান অরূপ হায়দার, এমপ্লয়ী ব্যাংকিং প্রধান হাসান উদ্দিন আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন

এনআরবিসি ব্যাংক পিএলসির নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (এমটিও) জন্য ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) ...

ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) ...

‘বাংলা কিউআর’ ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধিতে রূপালী ব্যাংকের প্রচারণা

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত সর্বজনীন কিউআর কোডভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ‘বাংলা কিউআর’ ...

প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এবং বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে ...