
শর্তসাপেক্ষে চীন সাধারণ মানুষের ওপর করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন দিয়েছে। ভ্যাকসিনটি তৈরি করেছে বেইজিং বায়োলজিকাল প্রোডাক্ট ইনস্টিটিউট। এটি সিনোফার্মের সহায়ক সংস্থা চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপের (সিএনবিজি) একটি ইউনিট।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) চীনের ন্যাশনাল মেডিক্যাল প্রোডাক্টস অ্যাডমিনিস্ট্রেশন আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
চ্যানেল নিউজ এশিয়ার খবরে বলা হয়, চীন শর্তসাপেক্ষে সাধারণ মানুষের ওপর সিনোফার্মের তৈরি করা করোনা ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন দিয়েছে।
ন্যাশনাল হেলথ কমিশনের কর্মকর্তা জং ইশিন ব্রিফিংয়ে বলেন, আমরা সাধারণ মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন নিজেদের সুরক্ষিত রাখতে ভ্যাকসিন নেন। একইসঙ্গে ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে যেন উৎসাহ দেন পরিবারের সদস্য এবং অন্যদেরও।
সংযুক্ত আরব আমিরাতে গণহারে করোনা ভ্যাকসিনের প্রয়োগের পর সিনোফার্ম উদ্ভাবিত ভ্যাকসিন প্রয়োগে শর্তসাপেক্ষে অনুমোদন দিল চীন। এদিকে সিনোফার্মের কাছ থেকে ১২ লাখ ডোজ টিকা কেনার বিষয়ে চুক্তি সই করেছে পাকিস্তান।
সিনোফার্মের ভ্যাকসিন সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তবে সিএনবিজি বুধবার (৩০ ডিসেম্বর) জানিয়েছিল, তাদের ভ্যাকসিন ৭৯.৩৪ শতাংশ কার্যকর।
বাণিজ্য প্রতিদিন/এমআর
- ১নিরপেক্ষভাবে কাজ করাই সাংবাদিকতার মূল দর্শন হওয়া উচিত: তথ্যমন্ত্রী
- ২বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
- ৩সশস্ত্র বাহিনীকে দলীয় ‘হাতিয়ার’ হতে দেওয়া হবে না: প্রতিরক্ষা উপদেষ্টা
- ৪বৃক্ষরোপণ করলেই হবে না, যত্নও নিতে হবে : ভূমিমন্ত্রী
- ৫হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৬মাদক ও কিশোর গ্যাং সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে : পরিবেশমন্ত্রী
- ৭মাদারীপুরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ডায়াবেটিস হাসপাতাল উদ্বোধন
- ৮বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৯অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- ১০রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৫কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৬সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার
- ৯শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ১০ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ





পাঠকের মতামত