
সিরাজগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা। মঙ্গলবার সকালে সদর উপজেলা ভূমি অফিস চত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা ভূমি অফিসে এসে শেষ হয়। পরে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নূর নাহার বেগম, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খান এবং সহকারী কমিশনার (ভূমি) আফিফান নাজমুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ভূমি সেবা মেলার উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের কাছে সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ভূমি সেবা পৌঁছে দেওয়া। মেলায় ই-নামজারি আবেদন গ্রহণ, অনলাইনে ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধে সহায়তা, খতিয়ানের সার্টিফায়েড কপি সংগ্রহ, ডিসিআর প্রদান এবং ডিজিটাল মৌজা ম্যাপ সংক্রান্ত তথ্য ও সেবা দেওয়া হবে।
তিনি আরও জানান, ভূমি সংক্রান্ত সেবাকে হয়রানিমুক্ত ও দ্রুত করতে সরকার বিভিন্ন ডিজিটাল উদ্যোগ বাস্তবায়ন করছে এবং এ ধরনের মেলা সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এনজে
- ১
- ২টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৩বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ৪সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৫ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৬পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৭ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৮স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৯ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ১০পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ





পাঠকের মতামত