
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রায় সাত কোটি টাকা আত্মসাৎ মামলায় মোমেনা আলী বিজ্ঞান স্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে ঢাকার মিরপুর এলাকায় পলাতক অবস্থায় তাকে আটক করা হয়। তিনি উপজেলার বিনায়েকপুর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ চাকরিচ্যুত হলে রাকিবুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান। ওই সময়ে ভর্তি বাণিজ্য, অতিরিক্ত বেতন আদায়, এফডিআর ভাঙানো ও বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ উত্তোলনের মাধ্যমে প্রায় সাত কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।পরবর্তীতে ২০২৩ সালে আদালতের নির্দেশে আব্দুল মজিদ পুনর্বহাল হলে রাকিবুল ইসলামের অনিয়ম প্রকাশ্যে আসে। একই বছরের ডিসেম্বরে আব্দুল মজিদ তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় মঙ্গলবার রাতে ঢাকার মিরপুর থেকে রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
- ১ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ২আজ মেগাসিটি ঢাকার বায়ু মাঝারিমানের
- ৩ব্র্যাক ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ৪লাফার্জ হোলসিমের বোর্ড সভা ২৯ জুলাই
- ৫মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই
- ৬ইউসিবি’র বোর্ড সভা ২৮ জুলাই
- ৭উত্তরা ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৯এনসিসি ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ১০সিকদার ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৩পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৪একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৫মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৬কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৭টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ
- ৮এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৯অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ১০শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ





পাঠকের মতামত