
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চলছে। ক্লাস চলাকালেই ছাদের পলেস্তারা খসে পড়ে শিক্ষার্থীরা আহত হওয়ার ঘটনাও ঘটছে। দীর্ঘদিন ধরে ভবন দুটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হলেও নতুন ভবন নির্মাণ বা বিকল্প ব্যবস্থা না হওয়ায় আতঙ্কের মধ্যেই শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। একই সঙ্গে বিদ্যালয়ের ৪৪ শতাংশ জমির মধ্যে প্রায় ৩০ শতাংশ স্থানীয় প্রভাবশালীদের দখলে চলে যাওয়ার অভিযোগ উঠেছে।
জানা যায়, ১৯১৯ সালে প্রতিষ্ঠিত শতবর্ষী এ বিদ্যালয়ের দুটি দ্বিতল ভবনের মধ্যে ১৯৯২ সালে নির্মিত একটি ভবনের ছাদের পলেস্তারা খসে রড বেরিয়ে এসেছে। ভবনের বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা দিয়েছে। অপর ভবনের নিচের অংশে পুকুরের দিকে মাটি সরে যাওয়ায় পিলার ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তবুও বিকল্প ব্যবস্থা না থাকায় এসব ভবনেই নিয়মিত শ্রেণি কার্যক্রম চালানো হচ্ছে।
শিক্ষার্থীরা জানায়, প্রায়ই শ্রেণিকক্ষে ছাদের পলেস্তারা খসে পড়ে। এতে তারা আতঙ্কের মধ্যে ক্লাস করে এবং দুর্ঘটনার ভয় নিয়ে বিদ্যালয়ে আসতে হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুল আরাফাত বলেন, ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়টি একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের অধিকাংশ জমি দখল হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের খেলাধুলা ও অন্যান্য কার্যক্রম ব্যাহত হচ্ছে। দ্রুত নতুন ভবন নির্মাণ এবং দখল হওয়া জমি উদ্ধার জরুরি।
অভিভাবকরা বলেন, প্রতিদিন সন্তানদের স্কুলে পাঠিয়ে উদ্বেগে থাকতে হয়। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই দ্রুত ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ করে নতুন ভবন নির্মাণ এবং বিদ্যালয়ের দখল হওয়া জমি উদ্ধার করে নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, বিদ্যালয়টির ঝুঁকিপূর্ণ অবস্থার বিষয়টি জেনেছি। খুব শিগগিরই সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, বিদ্যালয়ের জমি দখলের বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এনজে
- ১পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি
- ২দরপত্র ছাড়া আরও ১৪ কার্গো এলএনজি কিনছে সরকার
- ৩মির্জা ফখরুলের কান্নাভেজা বিদায়, চাইলেন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট
- ৪জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর
- ৫জবিতে ‘ফিরে দেখা ছাত্র জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থান ২০২৪’ শীর্ষক সেমিনার
- ৬বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিল্পীসত্তা বিকাশে পূবালী ব্যাংকের চিত্রাঙ্কন উদ্যোগ
- ৭পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
- ৮শরীয়তপুরে বিনা খরচে কর্মসংস্থানের সুযোগ
- ৯হজ্জ সেবার মানোন্নয়নে এজেন্সিগুলোর সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের মতবিনিময়
- ১০বাগেরহাটে ফলতিতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
- ১চরফ্যাশন টি বি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও জনবল সংকটে পাঠদান ব্যাহত
- ২চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ৩স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
- ৪তিন জেলার ডিসি প্রত্যাহার করে প্রজ্ঞাপন
- ৫যবিপ্রবিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড অ্যাক্রেডিটেশন: নলেজ শেয়ারিং অ্যান্ড প্যানেল ডিসকাশন’ শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত
- ৬জুনে ইসলামী ধারার ব্যাংকগুলোর আমানতে বড় ধস
- ৭বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘির কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার
- ৮মিষ্টিতে পোকা ও অতিরিক্ত সেবামূল্য: চাঁদপুরে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৯একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
- ১০দরিদ্রতার কষাঘাতে রেশমির স্বপ্ন পূরণের প্রচেষ্টা কি থেমে যাবে?





পাঠকের মতামত