
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ১৩১ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৪ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
র্যাব-১২ সূত্রে জানা যায়, সোমবার সকালে সদর কোম্পানির একটি আভিযানিক দল যমুনা সেতু পশ্চিম থানাধীন গোলচত্বর ট্রাফিক পুলিশ বক্সের সামনে পাকা সড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে মাদকদ্রব্যসহ এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১ হাজার ১৩১ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২৪ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি মো. আশরাফুল ইসলাম (৪০)। তিনি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর গুচ্ছগ্রামের বাসিন্দা এবং মৃত গফুর শেখের ছেলে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে জানানো হয়, আশরাফুল ইসলাম দীর্ঘদিন ধরে ইয়াবা ও হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য নিজের হেফাজতে রেখে দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিলেন।
র্যাব-১২ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে উদ্ধারকৃত মাদকদ্রব্যের ঘটনায় যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৮ জুন) র্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
টিআর
- ১বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ২বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৩রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ৪ভরিতে ৩৩২৪ টাকা কমিয়ে সোনার নতুন দাম কার্যকর
- ৫চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার
- ৬গাজীপুরে মেয়েকে ধর্ষণের ঘটনায় পিতার সশ্রম যাবজ্জীন কারাদন্ড
- ৭ইরানের বিভিন্ন শহরে হামলা ও বিস্ফোরণ
- ৮৮০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ
- ৯ঢাকাসহ দেশের ১০ জেলায় ঝড়ের শঙ্কা
- ১০দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ১কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ২চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৪তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৫মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ৬চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ
- ৭প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে
- ৮পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী
- ৯রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০সূচকের বড় পতনে কমেছে লেনদেনও





পাঠকের মতামত