
সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আমরা সিরাজগঞ্জবাসীর আয়োজনের সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির যুগ্মসম্পাদক নুর কায়েম সবুজ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান হাসান, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রফিক সরকার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সিরাজগঞ্জ শহর ছিলো রেলের শহর। এখন রেল শূন্য সিরাজগঞ্জ শহর। একটি মাত্র ট্রেন চলাচল করে তাও এখন বন্ধ। গত ৪ আগস্ট থেকে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ রয়েছে। একারনে ব্যবসায়ীর ও সাধারণ মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাচলের দাবি জানাই। তা না হলে উত্তরাঞ্চল থেকে ঢাকা মুখী সমস্ত ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হবে। দরকার হলে রেললাইনে শুয়ে পরবো এবং ট্রেনে কাটা পরবো।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক শেখ মোঃ এনামুল হক, জেলা বিএনপির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশসহ জেলা বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতা ও কর্মীরা।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।’
এম পি
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ১০মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী





পাঠকের মতামত