
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিতের সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু মেহেদী হাসান মিরাজের দল দ্বিতীয় ওয়ানডেতে রোমাঞ্চকর লড়াইয়ের পর সুপার ওভারে ১ রানে হেরে যায়। ফলে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটিই নির্ধারণ করবে সিরিজের ফল। এ লক্ষ্যে আজ (বৃহস্পতিবার) মুখোমুখি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে স্বাগতিকরা আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।
এ নিয়ে সিরিজের তিন ম্যাচেই আগে ব্যাট করবে বাংলাদেশ। যদিও প্রথম ওয়ানডেতে টস জিতেছিল ক্যারিবীয়রা, পরের দুই ম্যাচে টস জিতে মেহেদী হাসান মিরাজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। এদিন দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে। অর্থাৎ, সিরিজ নির্ধারণী ম্যাচেও দুই দল লড়াইটা করবে স্পিনারদের সামনে রেখে।
র্যাঙ্কিংয়ে উন্নতির জন্য ওয়ানডে সিরিজটি গুরুত্বপূর্ণ ছিল রিশাদ-মুস্তাফিজদের জন্য। সেক্ষেত্রে অবশ্য ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করতে হতো। সেই সুযোগ আগেই হাতছাড়া হয়েছে। কিন্তু রেটিং পয়েন্টের ব্যবধান বাড়াতে অন্তত সিরিজ জিততে হবে স্বাগতিকদের। ২-১ ব্যবধানে সিরিজ জিতলে ১০ নম্বরে থাকা বাংলাদেশের পয়েন্ট বেড়ে ৭৬ এবং ওয়েস্ট ইন্ডিজের হবে ৭৯। ওয়েস্ট ইন্ডিজ ২-১ ব্যবধানে জিতলে তাদের রেটিং পয়েন্ট বেড়ে ৮১ এবং বাংলাদেশের হবে ৭৩।
বাংলাদেশ একাদশ : সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ব্রেন্ডন কিং, অলিক আথানাজে, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক এবং উইকেটরক্ষক), আকিম অগাস্তে, শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, গুদাকেশ মোতি, জাস্টিন গ্রেভস, আকিল হোসেন ও খারি পিয়েরে।
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৭হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৮সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৯চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত
- ১০কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ





পাঠকের মতামত