প্রকাশিত: জুলাই ১৫, ২০২৪ ৯:০৮ এএম

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ‘ভারতীয় খাসিয়ার গুলিতে’ দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

রোববার (১৪ জুলাই) সন্ধ্যা ছয়টার দিকে কোম্পানীগঞ্জের ভারত সীমান্ত পিলার নম্বর-১২৫৩-এর কাছে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের কালাইরাগ গ্রামের মৃত ফজর আলীর ছেলে আলী হোসেন (৩২) ও মৃত সুন্দর আলীর ছেলে কাওসার আহমদ (৩০)।

উপজেলার উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফয়জুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতীয় খাসিয়াদের গুলিতে আলী হোসেন ও কাওসার নামে দুজন মারা গেছেন। আরও কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে নিহতের ঘটনার সত্যতা পাওয়া গেছে।

কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক আসাদুল ইসলাম জানান, সীমান্ত এলাকায় ২ জন নিহত হওয়ার খবর পুলিশ পেয়েছে।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

যশোরের কেশবপুরে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য ও মানসিক বিকাশে সহায়তার লক্ষ্যে দুই দিনব্যাপী মানসিক ...

মাদকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার

দেশে মাদকের বিস্তার এখন শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়, এটি জনস্বাস্থ্য, অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্যও ...

বাগেরহাটে পেঁপে চাষে কৃষকদের সাফল্য ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের ৯ উপজেলায় ...