
সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের উদ্যোগে ‘ইসলামী ব্যাংকিংয়ে শরীয়াহ্ পরিপালন’ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার।
এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী। বিশেষ অতিথি ছিলেন সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের ভাইস-চেয়ারম্যান মাওলানা এম শামাউন আলী, প্রাইম ব্যাংক লিমিটেড ও ট্রাস্ট ব্যাংক লিমিটেডের শরীয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এইচ এম শহিদুল ইসলাম বারাকাতী।
আরও উপস্থিত ছিলেন বায়তুল মোকাররমের ভারপ্রাপ্ত খতীব মুফতী মোহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী আন-নাদাবী, আস-সুন্নাহ ফাউন্ডেশনের পরিচালক জনাব আহমাদুল্লাহ, মসজিদুত্তাকওয়া সোসাইটির খতীব মুফতী মাওলানা সাইফুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. গোলজারে নবী, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)-এর ফ্যাকাল্টি মেম্বার ড. এম মহব্বত হোসেন এবং বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী বলেন, সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডকে শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না বরং ইসলামী উন্নয়ন ব্যাংক (আইএসডিবি), কুয়েত ফাইন্যান্স হাউজ, ইসরা ইত্যাদির মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত কাজ করে যেতে হবে। বছরে কমপক্ষে ২টি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন, ৩টি জার্নাল প্রকাশ এবং নিয়মিত গবেষণাকর্ম চালিয়ে যাওয়ারও পরামর্শ দেন তিনি।
সভায় স্বাগত বক্তব্য দেন সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের সেক্রেটারি জেনারেল জনাব মো. আবদুল্লাহ শরীফ, সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড সচিবালয়ের প্রশাসন ইনচার্জ সৈয়দ সাখাওয়াতুল ইসলাম।
- ১জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ২১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৩আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৪জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৫জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৬‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৭জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ৮জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ৯তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ১০মোড়লগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৫কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ১০সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি





পাঠকের মতামত