উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫ ৪:০৩ পিএম

‘দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীর সোনাগাজীতে সপ্তাহ ব্যাপী জাতীয় প্রাণী সম্পদ ও প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণী সম্পদ হাসপাতাল সংলগ্ন মাঠে বুধবার (২৬ নভেম্বর) সকালে মাঠে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. নেবু লাল দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা উপজেলা মৎস্য অফিসার তাছলিমা আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আল আমিন শেখ, সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাহেরুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার মোঃ হানিফ সহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা খামারীরা উপস্থিত ছিলেন । সঞ্চালনা করেন উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের অফিস সহকারী বলাই পাল।

প্রদর্শনীতে আসা উন্নত জাতের ঘাস ও প্রযুক্তির আদর্শগ্রাম এলাকার বাসিন্দা শাহীদ ফরিদ জানান-এ ধরনের আয়োজন খামারিদের গৃহপালিত প্রাণী পালনে আরও উৎসাহিত করবে।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার নেবু লাল দত্ত বলেনউন্নত জাতের গবাদিপশু, হাঁস-মুরগি ও পাখি পালনে খামারিদের উৎসাহিত করা, আধুনিক প্রযুক্তি ব্যবহার ও বাজারজাতকরণের লিংকেজ তৈরি করাই মেলার উদ্দেশ্য।

প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় মোট ২৪ টি স্টল বসানো হয়। শ্রেষ্ঠ খামারিদের সনদ ও পুরস্কার বিতরণ করার কথা রয়েছে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে আলোচিত শিশু তায়েবা হত্যাকাণ্ডের প্রায় এক বছর পর মামলার তদন্তে চাঞ্চল্যকর ...

সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ...