প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৫ ১২:৩৪ পিএম

সোনাগাজী মতিগঞ্জে ২ দিন ব্যাপী সিপিপি’র স্বেচ্ছাসেবকদের নিয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রিয়াজ উদ্দিন মুন্সির হাট কেরামতিয়া উচ্চ বিদ্যালয় মিলতায়নে সোনাগাজী ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি)  আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়।

এ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি আজ শনিবার শুরু হয়ে আগামীকাল রোববার পর্যন্ত  চলবে।

উপজেলা সিপিপি কর্মকর্তা আরাফাতুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন- সিপিপি’র উপজেলা টিম লিডার শান্তি রঞ্জন।

প্রশিক্ষক হিসেবে কমিউনিটি ট্রেইনার দেলোয়ার হোসেন রনি। সিপিপির মতিগঞ্জ ইউনিয়ন টিমলিডার রহিম উল্যাহ চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে সিপিপির সোনাগাজী সদর ইউনিয়নের ৩ নং ও মতিগঞ্জ ইউনিয়নের ৪ নং ইউনিটের ৪০ জন সদস্য প্রশিক্ষণ গ্রহণ করেন।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

খুলনাঞ্চলের ১৬ সড়ক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রস্তাব

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক মহাসড়ক খুলনা অঞ্চলের যোগাযোগ অবকাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে ১৬টি গুরুত্বপূর্ণ ...

মোড়লগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ...