প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২০ ১:২৩ পিএম

নিজেদের মাঠে শুরুতে পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। তবে হাল ছাড়েনি। ঘুরে দাঁড়িয়ে ঠিকই জয় তুলে নিয়েছে কাতালানরা। ন্যু ক্যাম্পে রোনাল্ড কোম্যানের শিষ্যরা ২-১ গোলে ধরাশায়ী করেছে রিয়াল সোসিয়েদাদকে। শুধু তাই নয়, বাস্কের ক্লাবটিকে লা লিগার শীর্ষ স্থান থেকে দ্বিতীয় স্থানে নামিয়ে দিয়েছে বার্সা।

এ জয় দিয়ে পয়েন্ট টেবিলে তিন ধাপ এগিয়েছে বার্সা। অষ্টম স্থান থেকে উঠে এসেছে পঞ্চম স্থানে। আর এতেই পয়েন্ট টেবিলের শীর্ষে এসেছে রদবদল। পয়েন্ট সমান হলেও গোল ডিফারেন্সে রিয়াল সোসিয়েদাদের কাছ থেকে পয়েন্ট তালিকার রাজত্ব দখল করে নিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

ম্যাচের ২৭তম মিনিটে ডা সিলভার গোলে এগিয়ে যায় রিয়াল সোসিয়েদাদ। তবে সমতায় ফিরতে খুব বেশি সময় নেই স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। জর্দি আলবা সমতাসূচক গোলটি করেন তিন মিনিট বাদেই। বিরতিতে যাওয়ার দুই মিনিট আগে স্বাগতিক বার্সাকে জয়সূচক গোলটি এনে দেন ফ্রেঙ্কি ডি জং।

শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ, রিয়াল সোসিয়েদাদ ও রিয়াল মাদ্রিদের পয়েন্ট সমান ২৬ পয়েন্ট। তাদের চেয়ে বর্তমানে ৬ পয়েন্টে পিছিয়ে রয়েছে লিওনেল মেসিরা।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার

পাঠকের মতামত

জার্মানির নতুন প্রধান কোচ ক্লপ

জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগ এবং বিশ্বকাপ ফুটবলে জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় দলের নতুন প্রধান ...

গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড। অন্যদিকে টুর্নামেন্টজুড়ে ...

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করল জার্মানি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ইউরোপের অসন্তোষ আরও স্পষ্ট হয়ে উঠছে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) ...

মেসির নৈপুণ্যে ঘুরে দাঁড়ানোর আরেকটি গল্প লিখে ফাইনালে আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপের সেমিফাইনালের ম্যাচে অ্যান্থনি গর্ডনের গোলে ইংল্যান্ড ৮৪ মিনিট পর্যন্ত এগিয়ে থাকলেও প্রত্যাবর্তনের আরেকটি ...