
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মামের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অভিবাসীদের বিভিন্ন পরামর্শ ও সহযোগিতামূলক সেবা প্রদান শুরু হয়েছে। রিয়াদ থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত এই শহরে তীব্র শীত উপেক্ষা করেও কয়েকশত বাংলাদেশী অভিবাসী কনস্যৃলার সেবা গ্রহণ করতে ছুটে আসেন। পূর্বাঞ্চলীয় প্রদেশের দাম্মামে লক্ষাধিক বাংলাদেশি বসবাস করে। এখানে প্রবাসী বাংলাদেশীরা বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন।
এ সময় অভিবাসীদের ইকামার মেয়াদ বৃদ্ধির জন্য পাসপোর্ট নবায়ন, পাসপোর্ট রি-ইস্যু ও পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হয়। এছাড়া যে সকল প্রবাসীরা নানা সমস্যার কারণে দেশে ফিরে যেতে চাচ্ছেন তাদের ট্র্যাভেল পারমিট প্রদান করা হয়।
দূতাবাসের শ্রম উইংয়ের পক্ষ থেকে স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় হূরুব প্রাপ্ত, ইকামা বিহীন, ও এক্সিট ভিসায় মেয়াদ উত্তীর্ণ অভিবাসীদের আইনগত সহায়তা প্রদান করা হয়। এছাড়া প্রবাসী কল্যাণ কার্ডের জন্য নিবন্ধন করা হয়।
তাদের সেবার মধ্যে আরো রয়েছে দূতাবাসের সোনালী ব্যাংকের পক্ষ থেকে একাউন্ট খোলা, ওয়েজ আর্নার্স বন্ড করার সেবা, প্রবাসীদের বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠানোর জন্য উদ্বুদ্ধ করা।
এ সময় প্রবাসীদের সৌদি আরবের আইন কানুন ও করোনা ভাইরাস প্রতিরোধে সৌদি সরকারের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেয়া হয়।
দূতাবাসের মিনিস্টার ও কার্যালয় প্রধান ড. ফরিদ উদ্দিন আহমদ, কাউন্সেলর মোঃ হুমায়ূন কবির, শ্রম কাউন্সেলর মো: আসাদুজ্জামান, পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সেলর কাজী নুরুল ইসলাম, প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ ফখরুল ইসলাম ও সোনালী ব্যাংক প্রতিনিধি মোঃ জসীম উদ্দিন খান এ সময় উপস্থিত ছিলেন।
কনস্যৃলার সেবা আগামীকাল (শনিবার) বিকাল ৪ টা পর্যন্ত প্রদান করা হবে। অভিবাসীরা দূতাবাসের সেবা পেয়ে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৪চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৫মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৮কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ





পাঠকের মতামত