প্রকাশিত: মার্চ ২১, ২০২২ ২:১৮ পিএম

সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় বিয়ানীবাজারের এক যুবক নিহত হয়েছেন। মাজহারুল ইসলাম (২৭) নামের ওই যুবক বিয়ানীবাজার উপজেলার কসবা গ্রামের মৃত কটব আলীর ছেলে। নিহত যুবক মাত্র ৫ মাস পূর্বে সৌদিআরবে পাড়ি জমান। তারা ২ ভাই ও ২ বোন। নিহত মাজহারুল পরিবারের সবার ছোট।

নিহতের বড় ভাই দুলাল আহমদ জানান, গত শুক্রবার সৌদিআরবে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হলে মাজহারুলকে সেখানকার আব্দুল আজিজ হাসপাতালে ভর্তি করা হয়।

রবিবার ভোর ৪ টার দিকে ওই হাসপাতালে তার মৃত্যু হয়। কবে তার মরদেহ দেশে নিয়ে আসা হবে, তা এখনই বলা যাচ্ছেনা বলে উল্লেখ করেন তিনি।

 

শেয়ার

পাঠকের মতামত

‘অর্ডার অব অস্ট্রেলিয়া মেডেল’ পাওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা

অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে এম. রহমান: অস্ট্রেলিয়ার অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘অর্ডার অব অস্ট্রেলিয়া মেডেল (ওএএম)’ ...

আইনি বাধা কাটলেও রাজনৈতিক অনিশ্চয়তায় মারিন ল্য পেনের ২০২৭ নির্বাচন

মুহাম্মদ নূরুল ইসলাম, ফ্রান্স থেকে: ফ্রান্সের রাজনীতির অন্যতম প্রভাবশালী ডানপন্থী নেতা মারিন ল্য পেন ২০২৭ ...