
বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত বেলজিয়ামের রাষ্ট্রদূত দিদিয়ের ভান্ডারহাসেল্ট। আজ স্পীকারের নিজস্ব কার্যালয়ে এই সাক্ষাৎ পর্ব অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তাঁরা সংসদীয় মৈত্রী গ্রুপ, দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা, লিঙ্গ সমতা, নারীর ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়নসহ স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ-বেলজিয়ামের সংসদীয় মৈত্রী গ্রুপের মাধ্যমে সংসদ সদস্যদের পারস্পরিক সফর বিনিময় দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সংসদীয় চর্চা এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
স্পীকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিঙ্গ সমতা, নারীর ক্ষমতায়ন, নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি উন্নয়নে কাজ করে চলেছেন। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিটিজেন হওয়ার জন্য নারীর প্রতি দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক পরিবর্তন আনতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এদেশের গার্মেন্টস সেক্টরের এন্ট্রি লেভেলে উল্লেখযোগ্য সংখ্যক নারী কাজ করছে। দক্ষতার উপর ভিত্তি করে তাদের উপরের স্তরে কাজের সুযোগ দিতে হবে।
তিনি বলেন, এদেশে ১৮-৩৫ বছর বয়সী প্রায় ৫ কোটি কর্মক্ষম জনশক্তি রয়েছে। তাই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগানোর চ্যালেঞ্জে আমাদের সফল হতে হবে।
রাষ্ট্রদূত দিদিয়ের ভান্ডারহাসেল্ট বাংলাদেশের জাতীয় সংসদ পরিদর্শন করে সংসদের নির্মাণশৈলীর প্রশংসা করেন। তিনি বলেন, জাতীয় সংসদের ভিত্তিতেই রয়েছে একটি সমৃদ্ধ লাইব্রেরী, তাই সংসদ সদস্যদের টেকসই চর্চাকে এগিয়ে নিতে হবে। এসময় তিনি বলেন, বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে বেলজিয়াম সহযোগিতা করবে।
এসময় রাষ্ট্রদূতের বিশেষ সহকারী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালকসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
- ১সমন্বিত উদ্যোগ ছাড়া নদী-খাল রক্ষা সম্ভব নয়: পানিসম্পদমন্ত্রী
- ২ইফতেখার আহমেদ শামীমের বেস্টসেলিং উপন্যাস ‘মৃত্যুটা ভীষণ প্রয়োজন’-এর তৃতীয় সংস্করণ প্রকাশ
- ৩হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৪ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৫কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৬জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে যবিপ্রবির ছাত্রী হলে প্রকাশ হবে দেয়াল পত্রিকা
- ৭ব্লক মার্কেটে লেনদেন ৪১ কোটি টাকার
- ৮নিয়ম না মানলে নার্সিং ও মেডিকেল কলেজের বিরুদ্ধে ব্যবস্থা
- ৯চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ১০দর পতনের শীর্ষে বেক্সিমকো
- ১রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ২ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৩প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৪জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৫কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে ইউসিবি ইনভেস্টমেন্টের চুক্তি
- ৬২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৭বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর আরও বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
- ৮পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৯উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ১০হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত





পাঠকের মতামত