প্রগতি ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক ...

পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসি তাদের সহযোগী প্রতিষ্ঠান এসিআই লজিস্টিকস লিমিটেডে (স্বপ্ন) ৭০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদের ২৩তম বোর্ড সভায় এ বিনিয়োগ প্রস্তাব অনুমোদন করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, এসিআই লজিস্টিকস ইস্যুকৃত ৭০ লাখ (৭ মিলিয়ন) কনভার্টিবল প্রেফারেন্স শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে এ বিনিয়োগ করা হবে।
প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। ফলে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৭০০ কোটি টাকা।
সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে আগামী ১৫ অক্টোবরের মধ্যে এ বিনিয়োগ সম্পন্ন করা হবে।
এসকেএস

পাঠকের মতামত